shono
Advertisement

প্রথম সারিতে মহিলা শ্রোতা, বিরক্ত হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ‘গুরু’

জ্ঞানবৎসল্যের বিরুদ্ধে সরব আধুনিকারা৷ The post প্রথম সারিতে মহিলা শ্রোতা, বিরক্ত হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ‘গুরু’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Jul 04, 2019Updated: 05:49 PM Jul 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারা অনুষ্ঠান কক্ষে প্রথম সারিতে কেন বসেছেন? এই প্রশ্ন তুলে, বিরক্ত হয়ে মঞ্চ ছেড়েই চলে গেলেন প্রেরণাদানকারী বক্তা৷ একবিংশ যুগে দাঁড়িয়েও মহিলাদের এভাবে খাটো করায়  বিতর্কের মুখে পড়লেন বিখ্যাত জ্ঞানবৎসল্য৷ তাঁর বিরুদ্ধে সরব আধুনিকারা৷ কঠিন পরিস্থিতিতে যাঁর কথার মাধুর্য অসহায় মানুষদের প্রেরণা জোগান, তাঁর এই বক্তব্যের বিরোধিতায় সরব মহিলারা৷

Advertisement

[ আরও পড়ুন: মৃত্যুর আগে মা-বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ, দিল্লিতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য]

দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং রাজস্থান ইন সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গত ৩০ জুন জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে ‘রাজ মেডিকন ২০১৯’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে৷ ওই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বামী জ্ঞানবৎসল্য৷ যাঁর কথার জাদুতেই উদ্বুদ্ধ হয়ে ওঠেন বহু মানুষ৷ কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু স্বস্তি পেতে প্রেরণাদাতার কথা শোনার আশায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ৷ ওই অনুষ্ঠান কক্ষে শ্রোতার আসনের এক্কেবারে সামনের সারিতে বসেছিলেন মহিলারা৷

মোটিভেশনাল স্পিকার জ্ঞানবৎসল্য অনুষ্ঠান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সকলেই হাততালি দিতে শুরু করেন৷ ভেবেছিলেন, মুহূর্তের মধ্যে কথার জাদুতে হয়ত অনুষ্ঠান কক্ষের পরিবেশ বদলে যাবে৷ তবে ঘটল ঠিক তার উলটো৷ কথা শুরু না করেই মঞ্চ ছেড়ে চলে যান জ্ঞানবৎসল্য৷

[ আরও পড়ুন: আগামী অর্থবর্ষে বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ, বাজেটের আগে আর্থিক সমীক্ষা মোদি সরকারের]

কিন্তু কেন আচমকা মঞ্চ ছেড়ে চলে গেলেন জ্ঞানবৎসল্য? অনুষ্ঠান আয়োজকদের একাংশের দাবি, সামনের সারিতে মহিলাদের বসা নাকি পছন্দ করেন না জ্ঞানবৎসল্য৷ তাই অনুষ্ঠান শুরু না করেই মঞ্চ ছেড়ে চলে গিয়েছেন প্রেরণাদানকারী৷ মহিলারা প্রথম সারি থেকে সরে না গেলে অনুষ্ঠান করবেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি৷

আয়োজকদের মাধ্যমে একথা ছড়িয়ে পড়ে৷ অনুষ্ঠান শুরু করার জন্য অনেকেই জ্ঞানবৎসল্যের দাবি মেনে নিতে রাজি হন৷ তবে মহিলারা তাঁর দাবি মানতে নারাজ৷ এই যুগেও মহিলাদের এভাবে সামনের সারিতে বসা নিয়ে কীভাবে আপত্তি তুললেন জ্ঞানবৎসল্য, সেই প্রশ্ন তোলেন ক্ষুব্ধ একদল ভক্ত৷ তবে অনুষ্ঠান আচমকা বানচাল হওয়া নিয়ে তোলপাড় যতই হোক না কেন, জ্ঞানবৎসল্য এ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি৷ মোটিভেশনাল স্পিকারের এহেন আচরণে অনেকেই তাঁর প্রতি শ্রদ্ধা হারাচ্ছেন৷ ভক্তকূলও বেশ হতাশ৷

The post প্রথম সারিতে মহিলা শ্রোতা, বিরক্ত হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ‘গুরু’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement