shono
Advertisement

Breaking News

ত্রিশূল হাতে অযোধ্যার বিতর্কিত কাঠামোয় ঢুকেছে সাধু, অভিযোগ মুসলিম নেতাদের

হাতিয়ার নিয়ে বিতর্কিত চত্বরে প্রবেশের অনুমতি দেওয়ায় নিরাপত্তার প্রশ্নও তোলেন অন্য মুসলিম নেতা মেহবুব। The post ত্রিশূল হাতে অযোধ্যার বিতর্কিত কাঠামোয় ঢুকেছে সাধু, অভিযোগ মুসলিম নেতাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 AM Apr 23, 2017Updated: 05:43 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রাম মন্দির নিয়ে এখনও জলঘোলা কাটেনি। তারই মধ্যে ফের শিরোনামে বিতর্কিত বাবরি মসজিদ। শনিবার দুই মুসলিম নেতা অভিযোগ তোলেন, ত্রিশূল নিয়ে এক সাধু বিতর্কিত ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। জেলা প্রশাসন তাঁকে এ কাজে অনুমতিও দেয় বলে দাবি দুই নেতার। তাঁদের মতে, এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকেই লঙ্ঘন করা হয়েছে।

Advertisement

[‘জয় শ্রী রাম-ভারত মাতা কি জয় বলতে হবে, নাহলে ইতিহাসে চলে যেতে হবে’]

তবে এধরনের অভিযোগকে উড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। তাদের তরফে বলা হয়, সাধুর হাতে যে ত্রিশূলটি ছিল, তা আসল নয়। একটি ত্রিশূলের রেপ্লিকা মাত্র। এবং ওই চত্বরে এ ধরনের জিনিস নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। তবে এখানেই থামেননি দুই মুসলিম নেতা। তাঁরা জানান, হিন্দু সাধু অভয় চৈতন্যর হাতে ছিল ত্রিশূল। শনিবার তাঁর সঙ্গে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা রামবিলাস বেদান্তি, এক প্রাক্তন বিজেপি সাংসদও। অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার সঙ্গে যুক্ত নেতা খালিদ আহমেদ বলেন, “বিতর্কিত ওই এলাকায় কোনওরকম ধর্মীয় বস্তু বা হাতিয়ার নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু ফৈজাবাদ জেলা প্রশাসন ওই সাধুকে ধর্মীয় হাতিয়ার নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে। তাও আবার একাধিক ব্যক্তি একসঙ্গে ঢুকেছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, একজন সাধু পুজো দিতে একা প্রবেশ করতে পারবেন। অর্থাৎ গোটা ঘটনাটি শীর্ষ আদালতের নিয়ম ভাঙার শামিল।”

[আদিত্যনাথের জমানায় এবার কোপ পড়ল মুলায়ম, অখিলেশদের নিরাপত্তায়]

হাতিয়ার নিয়ে বিতর্কিত চত্বরে প্রবেশের অনুমতি দেওয়ায় নিরাপত্তার প্রশ্নও তোলেন অন্য মুসলিম নেতা হাজি মেহবুব। তিনি বলেন, “ওই এলাকায় পেন, কাগজ, টাকার ব্যাগ এমনকী ঘড়ি পরেও ঢোকা নিষেধ। সেখানে একজন হাতিয়ার নিয়ে কীভাবে যান?” ফৈজাবাদ জেলা শাসকের সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন মেহবুব। রবিবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও খবর। তবে ফৈজাবাদের এডিএম অনিল কুমার সাফ জানিয়ে দেন, “ধর্মীর প্রতীক নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে বলেই ওই সাধুকে সম্মতি দেওয়া হয়েছিল। তাছাড়া সেটি কেবল রেপ্লিকাই ছিল।”

The post ত্রিশূল হাতে অযোধ্যার বিতর্কিত কাঠামোয় ঢুকেছে সাধু, অভিযোগ মুসলিম নেতাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার