shono
Advertisement

Breaking News

সাইবার ক্রাইম রোধে প্রচারের হাতিয়ার ভারতের বীরপুত্র, কীভাবে জানেন?

ব্যাপারটা কী? The post সাইবার ক্রাইম রোধে প্রচারের হাতিয়ার ভারতের বীরপুত্র, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Mar 02, 2019Updated: 05:53 PM Mar 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই বাড়ছে এটিএম জালিয়াতির মতো ঘটনা৷ ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি হাতিয়ে নিয়েই সর্বস্ব হাতিয়ে নিচ্ছে প্রতারকরা৷ হাজার প্রচারেও সচেতনতা বাড়ছে না আমজনতার৷ তবে প্রতারকদের আনাগোনা রুখতে ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে হাতিয়ার করল নাগপুর পুলিশ৷

Advertisement

[দেশে ফিরেই অগ্নিপরীক্ষার মুখে অভিনন্দন]

মঙ্গলবার এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ-২০০০ বোমারু বিমানের অভিযানে গুঁড়িয়ে যায় বালাকোটের জইশ, লস্কর, হিজবুলের ঘাঁটি৷ ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে তার পরেরদিন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে করতে সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান৷ যার পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ পাক সেনার হাতে বন্দি হন তিনি৷ বন্দি অবস্থায় তাঁর একটি ভিডিও প্রকাশিত হয়৷ ওই ভিডিওয় দেখা যায় প্রশ্ন করা হলেও গোপন কোনও তথ্যই প্রকাশ করছেন না অভিনন্দন৷ ভারতীয় সেনা হিসাবে ঠিক যতটুকু উত্তর দেওয়া সম্ভব, দৃঢ় কণ্ঠে ততটাই বলেছেন তিনি৷ ওই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়া মাত্রই অভিনন্দনের দৃঢ় মানসিকতার তারিফ করেছেন নেটিজেনরা৷

[এবার জেহাদিদের নিশানায় রেল, জারি সতর্কবার্তা]

নানা টানাপোড়েনের পর শুক্রবার রাতে আট্টারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ এই বীরপুত্রই এখন সাইবার ক্রাইম রোধে নাগপুর পুলিশের প্রচারের হাতিয়ার৷ টুইটে পুলিশের তরফে জানানো হয়েছে, কঠিন পরিস্থিতিতেও যেভাবে মাথা ঠান্ডা রেখে দৃপ্ত কণ্ঠে গোপনীয় তথ্য জানাননি অভিনন্দন৷ ঠিক তেমনই আপনারাও ডেবিট কার্ডের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কাউকে বলবেন না৷

নাগপুর পুলিশের সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ঘিরে চলছে জোর আলোচনা৷ পুলিশকর্তাদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনরা৷

The post সাইবার ক্রাইম রোধে প্রচারের হাতিয়ার ভারতের বীরপুত্র, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement