shono
Advertisement
Central Government

‘ভারতে পেট্রল-ডিজেলের ঘাটতি নেই’, পশ্চিম এশিয়ার সংকটে দেশবাসীকে আশ্বাস কেন্দ্রের

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যেমন করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, আগামী একবছর বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদি।
Published By: Subhodeep MullickPosted: 06:01 PM May 11, 2026Updated: 06:02 PM May 11, 2026

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালনি সংকট সৃষ্টি হয়েছে। রবিবারই জ্বালানি নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে সোমবার দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্র জানিয়ে দিল, ভারতে পেট্রল-ডিজেল কিংবা অপরিশোধিত তেলের কোনও ঘাটতি নেই। পাশাপাশি, অযথা আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

Advertisement

সোমবার একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, "বর্তমানে যে অঞ্চলগুলিতে সংস্যা চলছে, সেখান থেকেই ভারতের প্রায় ৯০ শতাংশ জ্বালানি আমদানি করা হয়। কিন্তু বিঘ্ন কমাতে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বার্তা অস্থির বিশ্বে জ্বালানি সংরক্ষণ এবং দেশের অর্থনীতির উপর বোঝা কমানোর একটি প্রচেষ্টা হিসাবে দেখা উচিত।" তিনি আরও বলেন, "গোটা বিশ্বে একরকম সংকট চলছে। সেই পরিস্থিতিতে দেশবাসীকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে দেশবাসী বিবেচনা করে জ্বালানি ব্যবহার করেন।"

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যেমন করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, আগামী একবছর বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদি। একইসঙ্গে ভোজ্য তেলের ব্যবহার হ্রাস এবং সোনা কেনাও কমিয়ে আনারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement