সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রাগ পাচার চক্রে আগেই তাঁর নাম জড়িয়েছিল। এবার বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। মমতা এবং তাঁর স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।
[মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা, দাবি আজম খানের]
ড্রাগ পাচারের বড়সড় চক্রে যুক্ত রয়েছেন৷ একথা মুম্বই পুলিশের তরফে গত বছরই জানানো হয়েছিল। বিদেশে তো বটেই, ভারতেও ড্রাগ নিয়ে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এককালে বলিউডের এই সুন্দরী নায়িকার৷ তবে হাতে সেই সময় যথেষ্ট প্রমাণ ছিল না পুলিশের৷ তাই মমতা কুলকার্নির বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করতে পারেনি তারা৷ তদন্ত চলছিল৷ পরে এই সংক্রান্ত একাধিক প্রমাণ হাতে পায় পুলিশ৷
[কসাইখানা বন্ধের প্রতিবাদে উত্তরপ্রদেশে ধর্মঘটে মাংস বিক্রেতারা]
দেশের সবচেয়ে বড় ড্রাগ পাচার চক্রে জড়িত দশজনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। তাদের জেরা করেই বেরিয়ে এসেছিল বলি অভিনেত্রী ও তাঁর স্বামীর নাম। পুলিশকে তারাই জানিয়েছিল, ভিকি গোস্বামীর কয়েক হাজার কোটি টাকার ড্রাগ সাম্রাজ্যের আসল মুখ মমতা কুলকার্নিই৷ যার অধিকাংশ ড্রাগই পাচার হত কেনিয়াতে। মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন থানের জেলা বিচারপতি এইচ এম পটবর্ধন। বর্তমানে দু’জনই ভারতের বাইরে বলে ধারণা পুলিশের।
The post ড্রাগ পাচার কাণ্ডে এবার গ্রেপ্তার হতে পারেন মমতা কুলকার্নি appeared first on Sangbad Pratidin.
