সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ মা-বাবাকে যদি সন্তানের হেনস্তার শিকার হতে হয়, তবে পাল্টা পদক্ষেপ হিসেবে সন্তানকেও সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন তাঁরা৷ সম্প্রতি এমনটাই রায় দিল দিল্লি হাই কোর্ট৷
[‘মাস্টারস্ট্রোক’ দিয়েই মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু যোগী আদিত্যনাথের]
চলতি এক মামলার প্রেক্ষিতেই এল এই রায়৷ প্রাক্তন এক মদ্যপ পুলিশ অফিসার ও তার ভাইয়ের বিরুদ্ধে মা-বাবাকে হেনস্তার অভিযোগ উঠেছিল৷ ‘মেইনটেন্যান্স ট্রাইবুনাল’-এর আদেশে ওই দু’জনকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু দুই ভাইয়ের দাবি ছিল, ট্রাইবুনাল তাদের অধিকারের সীমা অতিক্রম করেছে৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল তারা৷ কিন্তু এদিন দিল্লি হাই কোর্টের বিচারপতি মনমোহন জানান, শুধু শারীরিক হেনস্তা নয়, মানসিক হেনস্তা, দুর্ব্যবহার এমনকী গালিগালাজকেও এই অপরাধের পর্যায়ভুক্ত করা হবে৷ এবং সেক্ষেত্রেও চাইলে কোনও মা-বাবা তাঁর সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারেন৷ সেক্ষেত্রে বাড়ি অবশ্যই মা-বাবার নামে থাকতে হবে৷
[মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগী আদিত্যনাথের ৭ বিতর্কিত মন্তব্য]
বয়স্কদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে এই রায় নয়া মাত্রা যোগ করল৷
The post বৃদ্ধ বাবা-মাকে হেনস্তা করলে এবার সম্পত্তিতে বঞ্চিত হবে সন্তানরা appeared first on Sangbad Pratidin.
