shono
Advertisement

নগ্ন যৌনকর্মীদের কথা বলে সাধ্বীদের উসকানি দিত রাম রহিম!

চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল রাম রহিমের ঘনিষ্ঠ আত্মীয়। The post নগ্ন যৌনকর্মীদের কথা বলে সাধ্বীদের উসকানি দিত রাম রহিম! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:44 PM Sep 26, 2017Updated: 09:14 AM Sep 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে তত যেন কুকীর্তির পরত উন্মোচন হচ্ছে। বোঝা যাচ্ছে, ধর্ষক বাবা রাম রহিমের ‘গুণের’ শেষ নেই। এবার রাম রহিম সম্পর্কে চাঞ্চল্যকর কথা ফাঁস করল তারই এক আত্মীয়। জানাল, নগ্ন যৌনকর্মীদের কথা বলে মহিলা অনুগামীদের উসকানি দিত ধর্ষক বাবা। খোলাখুলিই সাধ্বীদের সামনে এসব কথা বলত রাম রহিম।

Advertisement

বোরখার আড়ালে কি হানিপ্রীত? তোলপাড় দিল্লি  ]

গারদের ওপারে রাম রহিম। কিন্তু এপারে তাকে নিয়ে চর্চার শেষ নেই। যিনিই মুখ খুলুন না কেন, ফাঁস হচ্ছে নয়া কিসসা। রাম রহিমের আত্মীয় ভূপিন্দর সিং গোরা এবার জানালেন নতুন কীর্তির কথা। নিজের ডেরায় বাবা নাকি মহিলা অনুগামীদের সামনেই খুল্লমখুল্লা নগ্ন যৌন কর্মীদের কথা বলত। এরকম কথা বলেই সাধ্বীদের উসকানি দিত বলে মনে করা হচ্ছে। যৌন লালসা চরিতার্থ করার জন্য হেন কাজ নেই যা রাম রহিম করেনি। বিদেশ থেকে আনা হত যৌন উত্তেজক পানীয়। জলের তলায় সেক্স গুহা বানিয়ে যৌনতা উপভোগ করত স্বঘোষিত এই ধর্মগুরু। পরিভাষায় যাকে বলে নিম্ফোম্যানিয়াক, রাম রহিম ছিল তাই। আর তাই সাধ্বীদের উসকানি দিতে নগ্ন যৌনকর্মীদের হাতিয়ার করত বাবা। ওই আত্মীয় জানাচ্ছেন, এক কংগ্রেস নেতা তাঁকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন। জানিয়েছিলেন, নিজের ঘরের কোনও মহিলাকে বাবার ডেরায় যেন না পাঠানো হয়। আত্মীয়টি আরও জানাচ্ছেন, বাবা নাকি একবারের বেশি দুবার কোনও মহিলার সঙ্গে যৌনতা পছন্দ করতেন না। ওয়ান নাইট স্ট্যান্ড ছিল তার পছন্দের। মাঝেমধ্যেই ডেরা ছেড়ে মুম্বইয়ের হোটেলে গিয়ে সময় কাটিয়ে আসতেন। অবশ্য যৌনতার মেলা বসত সেসব ক্ষেত্রেও। আর এসবেরই সঙ্গী ছিল তার তথাকথিত পালিত কন্যা হানিপ্রীত। দিল্লিতে যাকে বোরখা পরা অবস্থায় দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত হানিপ্রীতের খোঁজেই দিল্লি জুড়ে চলছে জোর তল্লাশি।

গোপনে রাম রহিমের সন্তানের ‘মা’ হতে চেয়েছিল হানিপ্রীত!  ]

The post নগ্ন যৌনকর্মীদের কথা বলে সাধ্বীদের উসকানি দিত রাম রহিম! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার