shono
Advertisement

জুনেই আমেরিকা সফরে মোদি, বৈঠক ট্রাম্পের সঙ্গে

জানাল বিদেশমন্ত্রক The post জুনেই আমেরিকা সফরে মোদি, বৈঠক ট্রাম্পের সঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:00 PM Jun 12, 2017Updated: 02:30 PM Jun 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিপাক্ষিক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২৫ জুন দু’দিনের সফরে আমেরিকা যাবেন মোদি৷ বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে৷

Advertisement

[আমেরিকায় নিরাপদে নেই ভারতীয়রা, সুষমার কাছে উদ্বেগ প্রকাশ অমরিন্দরের]

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ আর  ক্ষমতায় এসেই অভিবাসন নীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন তিনি৷ সাতটি মুসলিম দেশের নাগরিককে মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পাশাপাশি, মার্কিন সংসদে ভিসা সংক্রান্ত একটি নতুন বিল পেশ করেছে ট্রাম্প প্রশাসন৷ আউটসোর্সিং ঠেকাতে এই বিলে H1B,  L1  ভিসা থাকা কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়েছে৷ এই বিল আইনে পরিণত হলে, কোনও মার্কিন কোম্পানি এই ধরনের ভিসা থাকা ৫০ জনের বেশি কর্মী নিয়োগ করতে পারবে না৷ পাশাপাশি, কোম্পানির মোট কর্মচারী সংখ্যার ৫০ শতাংশের বেশি যেন এই ধরনের ভিসার অধিকারী না হন, তাও নিশ্চিত করতে হবে কোম্পানিগুলিকে৷ মার্কিন মুলুকে তথ্য-প্রযুক্তি কোম্পানিগুলি মূলত আউটসোর্সিংয়ের ওপরই নির্ভরশীল৷ সেখানে কাজ করেন বহু ভারতীয়৷ তাই ভিসা সংক্রান্ত এই নয়া বিল আইনে পরিণত হলে, আমেরিকায় কর্মরত বহু ভারতীয় কাজ হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শুধু তাই নয়, আমেরিকায় যেসব ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থার অফিস রয়েছে, সেখানে ভারতীয়দের সংখ্যা কমাতে বেশি টাকায় মার্কিন কর্মচারীদের নিয়োগ করতে হবে৷ এছাড়াও ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থার আয়ও অনেকটাই নির্ভর করে আউটসোর্সিংয়ে ওপর৷ স্বাভাবিকভাবেই  ট্রাম্প প্রশাসনের ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন ভারত৷ এই প্রেক্ষাপটে মোদি-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল৷

[মিগ অতীত, এবার মার্কিন এফ-১৬ ও সুইডিশ যুদ্ধবিমান পাচ্ছে বায়ুসেনা]

বস্তুত, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর, এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী৷ বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২৬ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা নিয়েও আলোচনা হবে৷

The post জুনেই আমেরিকা সফরে মোদি, বৈঠক ট্রাম্পের সঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার