shono
Advertisement

Breaking News

পুলওয়ামায় বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত, দেখুন ভিডিও

ফের কাশ্মীরে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচকে ঘিরে বিতর্ক তৈরি হল৷ The post পুলওয়ামায় বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM May 22, 2017Updated: 09:28 AM May 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর৷ দফায় দফায় বিক্ষোভে অশান্তি ছড়িয়েছে উপত্যকায়৷ এরইমধ্যে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তানের ক্রিকেট দলে জার্সি পড়ে মাঠে নেমেছিলেন ক্রিকেটারা৷ গেয়েছিলেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত৷ সেই ঘটনার পর একমাসও কাটেনি৷ ফের কাশ্মীরে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচকে ঘিরে বিতর্ক তৈরি হল৷ এবার ম্যাচ শুরু আগে বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত৷ যথারীতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হল ভিডিও৷

Advertisement

রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল পুলওয়ামা হান্টার্স ও পামপোরা একাদশ৷ কিন্তু ভারতের নয়, ম্যাচ শুরু আগে বাজানো হয় পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত৷ উঠল ভারত বিরোধী স্লোগানও৷ দেখুন ভিডিও৷

পাকিস্তানের জার্সি পড়ে মাঠে নামায় বেশ কয়েক কাশ্মীরি ক্রিকেটার আটক করেছিল পুলিশ৷ তবে পুলওয়ামার এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত ম্যাচের আয়োজক বা দর্শককে বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷

The post পুলওয়ামায় বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement