shono
Advertisement

Breaking News

দেশের সেরা সাংসদ জয়া বচ্চন, ‘গর্বিত’অমিতাভ

উচ্ছ্বসিত বিগ বি কী করলেন জানেন? The post দেশের সেরা সাংসদ জয়া বচ্চন, ‘গর্বিত’ অমিতাভ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Jul 20, 2017Updated: 03:34 PM Jul 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সেরা সাংসদ নির্বাচিত হলেন জয়া বচ্চন। আর স্ত্রীর এই সম্মানপ্রাপ্তিতে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন। খুশির বাঁধ ভেঙেছে তাঁর। তাই এই ঘটনাকে বচ্চন পরিবারের কাছে ‘গর্বের মুহূর্ত’ বলে অ্যাখ্যা দিলেন সিনিয়র বচ্চন।

Advertisement

[গান্ধীজির ‘রক্ষাকর্তা’ ভিকু দাজে ভিলার প্রয়াত]

বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ‘লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ড ২০১৭’। অনুষ্ঠানে রাজ্যসভার সেরা সাংসদের পুরস্কার পান সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। রাতে সেই অনুষ্ঠানে ছবি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন অমিতাভ বচ্চন। ছবির নিচে লেখেন, ‘সেরা সাংসদের পুরস্কার পেল জয়া। আমাদের পরিবারের সকলের কাছে গর্বের মুহূর্ত।’

 

 

তবে শুধু টুইটারেই নয়, নিজের ব্লগেও স্ত্রীর এই সম্মানপ্রাপ্তির কথা উল্লেখ করেছেন অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, ‘আজ জয়া সেরা সাংসদের পুরস্কার জিতে নিল। আমাদের পরিবারের কাছে এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। নিজের দায়বদ্ধতা, লাগাতার অংশগ্রহণ, ঈর্ষণীয় উপস্থিতির মাধ্যমে ভারতীয় সংসদে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।’

[যোগীর রাজ্যে দুই কিশোর-কিশোরীকে গণপিটুনি ‘নীতি পুলিশ’-এর]

বয়স সত্তর পেরিয়েছে আগেই। কিন্তু, তাতে কী! ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় অমিতাভ বচ্চন। সম্প্রতি রণবীর কাপূরের নতুন ছবি ‘জগ্গা জাসুস’ দেখার পর, টুইটারেই ছবিটির প্রশংসা করেছিলেন তিনি। আর এবার জয়া বচ্চনের সম্মানপ্রাপ্তিতে নিজের আনন্দ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বিগ বি।

The post দেশের সেরা সাংসদ জয়া বচ্চন, ‘গর্বিত’ অমিতাভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার