shono
Advertisement

Breaking News

হ্যাক হল রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট

পোস্ট হয়ে চলেছে একের পর এক অশালীন টুইট... The post হ্যাক হল রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:21 AM Dec 01, 2016Updated: 09:51 PM Nov 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল বুধবার৷ এদিন সন্ধ্যার পর থেকেই তাঁর টুইটার প্রোফাইল থেকে একের পর এক অশালীন টুইট পোস্ট হতে থাকে৷ প্রথমটায় গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়৷ যে টুইটগুলি রাহুল গান্ধীর অ্যাকাউন্ট থেকে এদিন সন্ধ্যায় পোস্ট হয়েছে, সেগুলির সারবত্তা হল, “আমি দেশের সাধারণ মানুষের টাকা লুঠ করতে এসেছি৷” অন্যান্য টুইটগুলির ভাষা আরও অশালীন ও বিতর্কিত৷

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, ‘legion’ নামে একটি গ্রুপ রাহুল গান্ধীর টুইটার হ্যান্ডেলটি হ্যাক করেছে৷ রাহুল গান্ধীর ‘ভেরিফায়েড’ প্রোফাইল থেকে বেশ কিছু অশালীন টুইট তাঁর ১.২১ মিলিয়ন ফলোয়ার্সের কাছে পৌঁছে গিয়েছে৷ এমনকী, হ্যাকাররা রাহুল গান্ধীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের নাম ‘অফিস অফ আরজি’ পাল্টে ‘রিটারডেড গান্ধী’ করে দেয়৷ এই খবর প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

The post হ্যাক হল রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement