সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোরখার আড়ালে কি হানিপ্রীত ইনসান? রাম রহিমের অ্যাঞ্জেল কি লুকিয়ে রাজধানীতে। এই প্রশ্নে তোলপাড় দিল্লি। লাজপত নগর এলাকার একটি সিসিটিভির ফুটেজ ঘিরে রহস্য দানা বেঁধেছে।
[গোপনে রাম রহিমের সন্তানের ‘মা’ হতে চেয়েছিল হানিপ্রীত!]
ভিডিও দেখা যায় এক মাঝবয়সী মহিলা বোরখা পরে যাচ্ছেন। তার পাশে রয়েছেন একজন পুরুষ। এই ভিডিও দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান দিল্লিতেই লুকিয়ে আছে হানিপ্রীত। দিল্লি পুলিশের ডিজি জানিয়েছেন রাজধানী হানিপ্রীত থাকার খবর পেলে তাকে জালে তোলা হবে। কয়েক সেকেন্ডের এই ভিডিওয় অবশ্য বোঝা যায়নি কোথায় যাচ্ছে ওই মিহলা। তবে কোথায় হানিপ্রীত গা ঢাকা দিয়েছে তবে অবশ্য জানা যায়নি। দিন কয়েক আগে হানিপ্রীত নেপালে পালিয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে এই ভিডিওতে বিভ্রান্তি নতুন করে তৈরি হয়েছে। হানির অবস্থান প্রতি মুহূর্তে ধোঁয়াশা বাড়ছে। অন্তরালে থাকলেও নিজেকে বাঁচানোর সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে হানিপ্রীত। অন্তর্বর্তী জামিনের জন্য দিল্লি হাই কোর্টে আবেদনও জানিয়েছে সে। আদালতে তার তরফে জানানো হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার ড্রাগ চক্র নাকি তাকে নিয়মিত হুমকি দিচ্ছে। প্রাণসংশয়ের আশঙ্কার কথাও আদালতে জানিয়েছে হানিপ্রীত। এখানেই শেষ নয়, আত্মপক্ষ সমর্থনে এবার মিডিয়াকে একহাত নিয়েছে রাম রহিমের বিতর্কিত পালিতা কন্যা। হানিপ্রীতের দাবি, তাকে নিয়ে মিথ্যা গল্প ফাঁদছে সংবাদমাধ্যম। অপপ্রচার করে তার সম্মানহানি করা হচ্ছে। তার সংযোজন, দাঙ্গা, অশান্তিতে কোনওভাবে সে মদত দেয়নি।
[মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার]
হানিপ্রীতের মতো নিজেকে মুক্ত করতে ঘুঁটি সাজাচ্ছে ধর্ষক বাবা রাম রহিমও। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে এই ভণ্ড সাধু।
The post বোরখার আড়ালে কি হানিপ্রীত? তোলপাড় দিল্লি appeared first on Sangbad Pratidin.
