shono
Advertisement

অবশেষে গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী

ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে গ্রেপ্তার করল পুলিশ৷
Posted: 10:02 AM Mar 15, 2017Updated: 04:32 AM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন পুলিশের চোখে ধুলো দেওয়ার পর অবশেষে পাকড়াও৷ ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে গ্রেপ্তার করল পুলিশ৷

Advertisement

[ ৯ ঘণ্টা পর উদ্ধার মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু ]

নির্বাচনের আগে তাঁর গ্রেপ্তারি ঘিরে সরগরম ছিল উত্তরপ্রদেশ৷ অখিলেশ যাদবের কাছে রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল এই ঘটনা৷ গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা৷ এমনকী তাঁর নাবালিকা কন্যাকে হেনস্তা করারও অভিযোগ ছিল৷ তাঁর দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে পাত্তা দেওয়া হয়নি৷ এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি৷ কেন এমন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি মন্ত্রিসভায় তা নিয়ে সপাকে প্রশ্নের মুখে পড়তে হয়৷ নির্বাচনের মধ্যে এ নিয়ে অখিলেশ সরকারকে বিঁধতে থাকে বিরোধীরা৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই নিয়ে সরব হন৷ কটাক্ষ করে জানান, সপা সরকারের পুলিশ গরু খুঁজতে পারে, অথচ ধর্ষণে অভিযুক্ত একজন মন্ত্রীকে খুঁজে পায় না৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশের রাজনীতিতে পালাবদল হয়েছে৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷ তারপরই পাকড়াও ধর্ষণে অভিযুক্ত ওই প্রাক্তন মন্ত্রী৷ বেশ কিছুদিন ফেরার থাকার পর লখনউ থেকে ওই প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়৷

ঘটনার সময় দেশে ছিলেন না, পুলিশকে জেরায় অ্যাপোলোর প্রাক্তন সিইও রূপালি বসু  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement