shono
Advertisement
Assam Floods

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত অসম, পাশে দাঁড়াল রিলায়েন্স! ২১ কোটির অনুদান নীতা আম্বানির

অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫।
Published By: Biswadip DeyPosted: 04:28 PM Aug 03, 2026Updated: 06:21 PM Aug 03, 2026

অসমের বন্যা (Assam Floods) পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। মৃতের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের সাহায্যের সাহায্যের জন্য এগিয়ে এল রিলায়েন্স ফাউন্ডেশন। ২১ কোটি টাকা অনুদান দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে এই কথা জানিয়েছেন।

Advertisement

তিনি লিখেছেন, 'আসাম যখনই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখনই সর্বদা রাজ্যের জনগণের পাশে দাঁড়িয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন শ্রীমতি নীতা আম্বানি আমি আমার হৃদয়ের সমস্ত। আসামের জনগণের প্রতি সহানুভূতি, উদারতা ও সহযোগিতার জন্য আমি নীতা আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

সেই সঙ্গেই হিমন্ত পরিষ্কার করে দিয়েছেন, কোভিড অতিমারীর সময়ও নীতা আম্বানির সংস্থা তাঁদের পাশে ছিলেন বলে মনে করিয়ে দিয়েছেন হিমন্ত। তিনি বলেন, এই সাম্প্রতিক অনুদান বন্যাদুর্গত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করতে সহায়তা করবে। মুখ্যমন্ত্রী জানান, আর্থিক সহায়তার পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশনের দলগুলি বন্যাদুর্গত এলাকায় খাদ্য, জনস্বাস্থ্য পরিষেবা, জরুরি আশ্রয় এবং গবাদি পশুর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বন্যা অসমে প্রতি বছরই হলেও এবারের ছবিটা যে বিগত বছরগুলিকেও ছাপিয়ে যাচ্ছে। এবারের বন্যায় মৃতের সংখ্যা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ৮৫-তে। গতকাল, রবিবারই শিবসাগর জেলায় নতুন করে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে বন্যায় দুর্গতদের সংখ্যা কমলেও এখনও অন্তত ১লক্ষ ৩৬ হাজার মানুষ বিপণ্ণ অবস্থায় রয়েছে। শিবসাগর, চরাইদেও, জোড়হাট ও গোলাঘাট জেলার অবস্থায় সবচেয়ে খারাপ। ওই জেলাগুলিতে যে সব বাড়ি ভেঙে গিয়েছে তাদের মালিকদের ৭৫ হাজার টাকা করে দিচ্ছে প্রশাসন। পুরো বিষয়টিই রয়েছে নজরাধীন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement