shono
Advertisement

নির্যাতিতার ভাই ধর্ষক! চাঞ্চল্য হরিয়ানার রোহতকে

তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা৷ The post নির্যাতিতার ভাই ধর্ষক! চাঞ্চল্য হরিয়ানার রোহতকে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:47 PM Jul 02, 2017Updated: 11:17 AM Jul 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মে মাসে হরিয়ানার রোহতকে এক মহিলাকে গণধর্ষণের পর নৃশংসভাবে তাঁর মাথা থেঁতলে খুন করে সাত দুষ্কৃতী৷ সারা দেশে শোরগোল পড়ে যায়৷ লোকমুখে ওই মহিলার নাম হয়ে যায় ‘রোহতকের নির্ভয়া’৷ আর এবার সেই ‘রোহতকের নির্ভয়া’র ভাইয়ের বিরুদ্ধেই এক বিধবা মহিলাকে ধর্ষঁণ করার অভিযোগ উঠল!

Advertisement

[যোগীর রাজ্যে মোষ চুরি রুখতে গিয়ে প্রাণ গেল কৃষকের]

জানা গিয়েছে, সোনপতে ‘রোহতকের নির্ভয়া’র বাড়ির কাছেই থাকেন ওই মহিলা৷ রোহতকে নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ঘনিষ্ট৷ বস্তুত, রোহতকে গণধর্ষণ ও খুনের ঘটনার প্রকাশ্যে আসার পর, নির্যাতিতার মা-কে সান্ত্বনা দেখা গিয়েছে ওই মহিলাকে৷ তাঁর তিন সন্তান৷ দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে৷ একমাত্র ছেলে জেলে৷ বাড়িতে একাই থাকেন ওই মহিলা৷ বছর চল্লিশের ওই মহিলার অভিযোগ, গত সপ্তাহে মদ্যপ অবস্থায় তাঁর বাড়িতে যায় ‘রোহতকের নির্ভয়া’র ভাই এবং তাঁকে ধর্ষণ করে সে৷ এরপর বাড়ি থেকে বেশ কিছু গয়না ও অন্যন্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়৷ সোনপতের পুলিশ সুপার অশ্বিন সেনভি জানিয়েছেন, ওই মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ অভিযুক্ত ও অভিযোগকারী এক অপরের পরিচিত৷ তাই যখেষ্ট সতর্কভাবে পদক্ষেপ করছে পুলিশ৷ সমস্ত তথ্য হাতে আসার পরই ব্যবস্থা নেওয়া হবে৷

[ঝাড়খণ্ডে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা]

এদিকে সোনপতের গণধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুমিত কুমার-সহ তিন জনের বিরুদ্ধে স্থানীয় একটি আদালতে চার্জশিট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট৷ অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, খুন ও তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে৷

[গো-রক্ষার নামে আইন হাতে তুললে কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি যোগীর]

গত ৯ মে সোনপতের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বছর তেইশের ওই যুবতী৷ দু’দিন পর, রোহতকের ইন্ড্রাস্ট্রিয়াল টাউনশিপ লাগোয়া একটি মাঠ থেকে ওই তরুণী পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গণধর্ষণের পর মাথা থেঁতলে ওই যুবতীকে নৃশংসভাবে খুন করেছে সাত দুষ্কৃতী৷ ধারালো অস্ত্র ঢুকিয়ে ওই যুবতীর গোপনাঙ্গ ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, ওই যুবতীর মুখের ওপর দিয়ে এমনভাবে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, যাতে মৃতদেহ শনাক্ত করতেও বেগ পেতে হয় পুলিশ৷

The post নির্যাতিতার ভাই ধর্ষক! চাঞ্চল্য হরিয়ানার রোহতকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার