shono
Advertisement

অধ্যাপকদের জাতীয় মূল্যবোধের পাঠ শেখাবে আরএসএস

এই সেমিনারে বক্তৃতা রাখবেন কৃষ্ণ গোপাল ও সুরেশ সোনির মতো বিশিষ্ট আরএসএস নেতারাও৷ The post অধ্যাপকদের জাতীয় মূল্যবোধের পাঠ শেখাবে আরএসএস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Mar 24, 2017Updated: 03:42 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় মূল্যবোধ বলতে ঠিক কী বোঝায়? এ প্রশ্নে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় তা ফের মাথাচাড়া দিয়েছে৷ এবার সেই বিশ্ববিদ্যালয় চত্বরেই জাতীয় মূল্যবোধের পাঠ শেখাবে আরএসএস৷

Advertisement

সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও ]

দিল্লির হংস রাজ কলেজে দু’দিন ব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়েছে৷ সেখানেই অধ্যাপকদের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ বিষয়, জাতীয় মূল্যবোধ৷ ‘জ্ঞান সঙ্গম’ নামে এই সেমিনারে বক্তৃতা রাখবেন কৃষ্ণ গোপাল ও সুরেশ সোনির মতো বিশিষ্ট আরএসএস নেতারাও৷

[ আজমের শরিফে চাদর চড়াতে উদ্যোগী খোদ মোদি ]

সাম্প্রতিক অতীতে জাতীয়তাবোধের বিতর্ক মাঝেমধ্যেই দেশে মাথাচাড়া দিয়েছে৷ কখনও আরএসএস-এর ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের কাজে বাধা দিয়েছে৷ তাদের অভিযোগ, এমন বিষয়ে সেমিনার আয়োজন করা হয়, যা জাতীয়তাবোধের পরিপন্থী৷ সেখান থেকেই বাক স্বাধীনতা তথা আলোচনার পরিসর সংক্রান্ত বিতর্ক উঠে আসে৷ ভারতীয়রা বরাবরই তার্কিক৷ আর তাই সেই রীতিতে জাতীয়তাবোধের কট্টর নিদান কখনও আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ ওঠে৷ দেশবিরোধী তকমায় যে কোনও স্বাধীন কাজে হস্তক্ষেপের কথা উঠছে৷ কিন্তু পাল্টা প্রশ্নও থেকে যায়৷ যে ছাত্ররা জাতীয়তাবোধের স্বপক্ষে কথা বলছে তারা কি ভুল কিছু করছে? কেননা দেশাত্মবোধ তো কখনও খারাপ জিনিস হতে পারে না৷ এ ব্যাপারে শ্লেষ শোনা গিয়েছিল খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির গলায়৷ তিনি বলেছিলেন, শুধু আমাদের দেশেই জাতীয়তাবোধ খারাপ শব্দ হিসেবে পরিগণিত হয়৷ বিশ্বে আর কোথাও এ নমুনা নেই৷ সঙ্গতভাবেই আরএসএস বা সঙ্ঘ পরিবার কোন জাতীয়তাবোধ বা জাতীয় মূল্যবোধের কথা বলে বা বলতে চায়, তা ব্যাখ্যার প্রয়োজন হয়েছে৷ হংস রাজ কলেজের এই সেমিনার সে বিষয়েই আলোকপাত করবে৷ জানাবে ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে কীভাবে জাতীয়তাবোধে নিজেদের জারিত করতে হবে৷ ইতিহাস, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় আলোচিত হবে এই জ্ঞান সঙ্গম-এ৷ আগামী ২৫ ও ২৬ মার্চ নিজেদের আদর্শ অধ্যাপকদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন আরএসএস-এর বিশিষ্টরা৷

The post অধ্যাপকদের জাতীয় মূল্যবোধের পাঠ শেখাবে আরএসএস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার