shono
Advertisement

Breaking News

জানেন, কার্ডহোল্ডারদের জন্য কী সুখবর আনছে SBI?

পুজোর আগে এরকম ভাল খবর! The post জানেন, কার্ডহোল্ডারদের জন্য কী সুখবর আনছে SBI? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Sep 12, 2017Updated: 07:45 AM Sep 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কার্ড হোল্ডারদের জন্য সুখবর৷ এবার সোয়াইপ না করেও নিশ্চিন্তে পেমেন্ট করুন৷ পুজোয় এবার যত খুশি কেনাকাটা করুন, দাম মেটাতে এবার আর পিওএস মেশিনে কার্ড ঠেকানোরও দরকার নেই৷ কারণ, দ্রুতই সোয়াইপ মেশিনে আপনার স্মার্টফোনকে আলতো করে ঠেকালেই ঝঞ্ঝাটবিহীন পেমেন্ট করতে পারবেন৷ এমন সুবিধাই এবার আনতে চলেছে এসবিআই৷ পোশাকি ভাষায় একে বলে ‘কন্ট্যাক্টলেস পেমেন্ট’৷

Advertisement

[এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন?]

ব্যাঙ্কের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এসবিআই তাদের অ্যাপকে ঢেলে সাজাচ্ছে৷ দ্রুতই এক নয়া প্রযুক্তির সৌজন্যে এসবিআই গ্রাহকদের সঙ্গে করে কার্ড নিয়ে আর ঘুরতে হবে না৷ ‘হোস্ট কার্ড ইমুলেশন’ প্রযুক্তির সাহায্যে সঙ্গে করে কার্ড নিয়ে ঘোরার দিন শেষ! এমনিতেই এখন স্যামসাং পে প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনা কার্ডেই পেমেন্ট করা যায়৷ দ্রুতই ডিজিটাল লেনদেনের জগতে কার্যত বিপ্লব আনতে চলেছে এসবিআই৷ তারা লঞ্চ করতে চলেছে তাদের নিজস্ব কন্ট্যাক্টলেস পেমেন্ট পরিষেবা৷ এখন এসবিআই ব্যাঙ্কের গ্রাহকরা স্যামসাংয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারেন কিন্তু এরপর এসবিআই অ্যাপ ব্যবহার করেই এই সুবিধা মিলবে৷

এর ফলে যেমন কার্ড হারানোর আশঙ্কা থাকবে না, তেমনই সঙ্গে করে কার্ড বহন করার ঝামেলা নেই৷ এই প্রযুক্তিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হবে বলে এসবিআই সূত্রে খবর৷ এমনিতেই এ দেশে এখন এসবিআই দ্বিতীয় বৃহত্তম কার্ড প্রদানকারী ব্যাঙ্ক৷ নয়া এই পরিষেবা চালু করে আরও বেশি গ্রাহককে ব্যাঙ্কের ছাতার তলায় নিয়ে আসতে চাইছেন শীর্ষকর্তারা৷ নোটবন্দির পর প্রতি মাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা ৬০ হাজার থেকে বেড়ে হয় এক লক্ষের আশেপাশে৷ আর বর্তমানে প্রতি মাসে অন্তত দুই লক্ষ গ্রাহক কার্ড ব্যবহার করে নগদহীন লেনদেন করেন৷

[SBI এটিএম থেকে টাকা তুললেই কাটবে ২৫ টাকা! জেনে নিন সত্যিটা]

The post জানেন, কার্ডহোল্ডারদের জন্য কী সুখবর আনছে SBI? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement