shono
Advertisement

রাহুল গান্ধীকে জেলের নির্দেশ দেওয়া বিচারকের পদোন্নতি ‘বেআইনি’, জানাল সুপ্রিম কোর্ট

ওই পদন্নোতিতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
Posted: 05:12 PM May 12, 2023Updated: 06:49 PM May 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীকে দু’বছরের জেলের সাজা দেওয়া বিচারক এইচ এইচ বর্মার পদোন্নতি আইন মেনে হয়নি। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওই বিচারক-সহ গুজরাটের ৬৮ জন বিচারকের বদলি এবং পদোন্নতির নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

Advertisement

অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে। এমনকী সাংসদ হিসাবে দিল্লিতে তিনি যে বাংলো পেতেন, সেটাও ছেড়ে চলে যেতে হয়েছে রাহুলকে।

[আরও পড়ুন: দ্য কেরালা স্টোরি: শুভাপ্রসন্নকে নিশানা সায়নী ঘোষের, ‘ওর জন্ম কবে?’, পালটা প্রশ্ন শিল্পীর]

রাহুল গান্ধীকে শাস্তি দেওয়া সেই বিচারককে সুরাটের চিফ ম্যাজিস্ট্রেট থেকে সোজা রাজকোটের অতিরিক্ত জেলা বিচারকের পদে উন্নীত করা হয়েছে। সম্প্রতি গুজরাট হাই কোর্ট মোট ৬৮ জন বিচারকের বদলি এবং পদোন্নতির বিজ্ঞপ্তি দিয়েছে। এদের মধ্যে মোট পাঁচজনের পদন্নোতি হয়েছে। তাতেই বিচারক হরিশ হাসমুখভাই বর্মার নাম রয়েছে। গুজরাট সরকারের দুই সিনিয়র সিভিল জজ রবিকুমার মেহেতা, শচীন প্রতাপরাই মেহেতা সেই পদন্নোতিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

[আরও পড়ুন: অসহ্য তাপপ্রবাহ থেকে মিলবে মুক্তি! সপ্তাহান্তে কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস]

বিচারপতি এমআর শাহ (Justice MR Shah) এবং বিচারপতি সিটি রবিকুমারকে (Justice CT Ravi Kumar) নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ শুক্রবার এই পদোন্নতির বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতিদের পর্যবেক্ষণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের বিজেপি সরকার ২০০৫ সালের ‘গুজরাট স্টেট জুডিশিয়াল সার্ভিস রুল’ ভেঙে পদোন্নতি দিয়েছে। সবগুলি বদলির উপরেই জারি হয়েছে স্থগিতাদেশ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ,”পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা এবং যোগ্যতার মাপকাঠির বিষয়টি বিবেচনা করা উচিত। এক্ষেত্রে তা হয়নি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement