shono
Advertisement
Siya Goyal

মেয়ে 'খুনি', হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, 'ওকে মৃত্যুদণ্ড দিক...'

হাসপাতালে শুয়ে সিয়ার বাবা জানাচ্ছেন, দোষী হলে অবশ্যই কঠোরতম শাস্তি হোক তাঁর মেয়ের।
Published By: Biswadip DeyPosted: 11:50 PM Jun 25, 2026Updated: 11:55 PM Jun 25, 2026

পুনের তরুণ ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়াল খুনের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। অভিযোগ তাঁর বাগদত্তাই তাঁকে হত্যা করেছেন প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে। আর এহেন পরিস্থিতিতে অভিযুক্ত সিয়া গোয়েলের মা স্পষ্ট দাবি করলেন, তাঁর মেয়ে অপরাধী হলে অবশ্যই তাঁকে ফাঁসিতে ঝোলানো উচিত। একই দাবি সিয়ার বাবারও।

Advertisement

সংবাদমাধ্যমকে সিয়ার মা বলেছেন, ''ও যদি দোষী হয়, তবে কঠোরতম শাস্তি হওয়া উচিত। ওকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি একজন মা হয়ে এই কথা বলছি।'' এদিকে ২৩ জুন বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সিয়ার বাবা প্রবীণ গোয়েল। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সিয়ার বাবার কথাতেও একই সুর। প্রবীণের কথায়, ''এই ঘটনায় যেই দোষী হোক না কেন... এমনকী যদি আমার মেয়েও হয়, তাকে ফাঁসিতে ঝোলানো উচিত।''

সংবাদমাধ্যমকে সিয়ার মা বলেছেন, ''ও যদি দোষী হয়, তবে কঠোরতম শাস্তি হওয়া উচিত। ওকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি একজন মা হয়ে এই কথা বলছি।''

উল্লেখ্য, পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামী কেতনকে খুনে অভিযুক্ত বাগদত্তা সিয়া এবং প্রেমিক চেতন চোধুরী। চাঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। ৩৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হয় কেতনের। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, পা ফস্কে পড়ে গিয়ে কেতনের মৃত্যু হয়েছে। কিন্তু তদন্তে অগ্রগতি হলে ধীরে ধীরে সন্দেহের তির গিয়ে পড়ে কেতনের বাগদত্তা সিয়ার উপর। কারণ, জিজ্ঞাসাবাদের সময় তরুণীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। কেতনকে ধাক্কা দিয়ে ৩৫০ ফুট নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, কেতনের খুনকে নিছক দুর্ঘটনা বলে সাজানোর পরিকল্পনা ছিল সিয়া এবং তাঁর প্রেমিকের। তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। উল্লেখ্য, আগামী নভেম্বরে বিয়ের কথা ছিল সিয়া-কেতনের। তার জন্য ১৭ কোটি টাকা দিয়ে প্রাসাদও বুক করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement