সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম ধর্মগুরুদের ভাতা দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷ কোনও রাখঢাক না করেই এবার তা নিয়ে তোপ দাগলেন বিশ্ব হিন্দু পরিষদের বরিষ্ঠ নেতা প্রবীণ তোগাড়িয়া৷ মুসলিমরা ভরতুকি পেলে হিন্দুরা পাবে নাইবা কেন, এ প্রশ্নই তুললেন তিনি৷
[ হজযাত্রীদের জন্য আধার বাধ্যতামূলক করার ভাবনা আদিত্যনাথের ]
সংখ্যালঘু হিসেবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিশেষ কিছু ভরতুকি পায়৷ প্রশাসনের তরফেই এই ভরতুকির নির্দেশ দেওয়া আছে৷ এবার সরকারের কাছেই এ ব্যাপারে পাল্টা আর্জি জানালেন প্রবীণ নেতা৷ তাঁর দাবি, হিন্দুদের করের টাকায় মুসলিমদের ভরতুকি দেওয়া বন্ধ করুক প্রশাসন৷ সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা যাচ্ছে, রবিবার এ দাবি তুলে তোগাড়িয়া জানান, মুসলিমরা ভরতুকি পেলে হিন্দুদের বিশেষ কিছু গোষ্ঠীর ভরতুকি পাওয়া উচিত৷ যদিও ইসলাম ধর্মগুরুদের ভাতা নিয়ে মুখ খোলেননি৷ তিনি সরাসরি সংখ্যালঘুদের ভরতুকি দেওয়ার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন৷ তোগাড়িয়ার বক্তব্য, কখনও কখনও ধর্মকর্ম করার জন্যও মুসলিমদের ভরতুকি দেওয়া হয়৷ কিংবা পড়াশোনার জন্যও তা দেওয়া হয়৷ ঠিক এই জায়গাতেই তাঁর প্রশ্ন, একই সুবিধা হিন্দুরা পাবে নাইবা কেন৷ এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি তিনিই৷ আহমেদাবাদে এক হিন্দু মহাসভায় বক্তৃতা দিতে গিয়েই মুসলিমদের ভরতুকি নিয়ে এ প্রশ্ন তিনি ছুড়ে দেন প্রশাসনের উদ্দেশ্যে৷
[ আজানের বদলে মসজিদ থেকে বাজল পর্ন ছবির আওয়াজ, হতবাক শহরবাসী ]
The post ‘হিন্দুদের করের টাকায় মুসলিমদের ভরতুকি দেওয়া বন্ধ হোক’ appeared first on Sangbad Pratidin.
