shono
Advertisement
Punjab

ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের

‘বাসি পাঠানা’ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সতবন্ত সিংকে।
Published By: Kishore GhoshPosted: 09:43 PM Aug 10, 2026Updated: 09:43 PM Aug 10, 2026

রবিবার ‘অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে’ (এডিডাব্লুপিডি) ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থীতালিকা ঘোষণা করেছে। ‘বাসি পাঠানা’ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সতবন্ত সিংকে। এই সতবন্ত হলেন কেহার সিংয়ের পুত্র, যাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বলা বাহুল্য, পাঞ্জাবের রাজনীতিতে এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলা বাহুল্য।

Advertisement

এদিন জেলবন্দি বিধায়ক অমৃতপাল সিংয়ের বাবা তারসেম সিং অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে-র প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেন। এই ঘোষণা 'পন্থিক' রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ফরিদকোটের সাংসদ সরবজিৎ সিং খালসার বোন অমৃত কৌর মালোয়া আগেই ঘোষণা করেছিলেন, তিনি ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে বাসি পাঠানা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সতবন্ত সিংকে প্রার্থী ঘোষণার সময় তারসেম সিং বলেন, 'আকালি দল ওয়ারিস পাঞ্জাব দে'-র এই সিদ্ধান্ত 'পন্থিক' ও পাঞ্জাবের জন্য আত্মত্যাগকারী পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শন।

তারসেম আরও বলেন, দলটির রাজনীতি কেবল নির্বাচনী কৌশলের দ্বারা পরিচালিত হয় না, বরং ‘পান্থিক’ আদর্শ, পাঞ্জাবের অধিকার এবং বহু আত্মত্যাগের কথা মাথায় রাখে। অকালি দলের তরফে জানানো হয়েছে, তাদের রাজনীতি নির্বাচনী হিসাব-নিকাশের ঊর্ধ্বে। মূলত পন্থিক আদর্শ, পাঞ্জাবের অধিকার এবং শিখ সম্প্রদায়ের জন্য আত্মত্যাগকারী পরিবারগুলোর সম্মান ও মর্যাদাকে কেন্দ্র করেই আবর্তিত। যদিও কেহার সিংয়ের পুত্রকে প্রার্থী করায় বিতর্ক শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করেনি কংগ্রেস। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement