সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্বতারোহণের ক্লাস চলছিল। দড়ি ধরে ঝুলে ৬ তলা উঁচু ভবন থেকে নীচে নামতে হবে। এক ছাত্রী দড়ি বেয়ে দিব্যি এগোচ্ছিলেন। তারপই অঘটন। দেখে যায় একজন দড়ি ধরার আগেই উঁচু বাড়ি থেকে একেবারে নিচে পড়ে যান আচমকা। রাজস্থানের জয়পুর আইআইএস বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে আর বাঁচানো যায়নি। ঘটনাচক্রের এই ট্রেনিং ক্যাম্পের অন্যতম প্রশিক্ষক ছিলেন ছাত্রীটির বাবা। তার চোখের সামনেই সব শেষ হয়ে যায়।
[সোনুর টুইটের পর বেড়েছে আজানের শব্দ, ফের বিস্ফোরক সুচিত্রা]
জয়পুরের মান সরোবর এলাকায় আইআইএস বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পর্বতারোহণ নিয়ে একটি প্রশিক্ষণ শিবির চলেছিল। সেখানে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া। ৬ তলা উঁচু ভবন থেকে কীভাবে দড়ি বেয়ে নিচে নামতে হবে তা দেখাচ্ছিলেন ছাত্রীরা। বৃষ্টির মধ্যে প্রশিক্ষণ চলাকালীন ঘটে বিপত্তি। এক ছাত্রী দড়ি বেয়ে দিব্যি নামতে থাকেন। এরপরই দেখা যায় একজন ছাদের ওপর থেকে নিচে পড়ছেন। মুহূর্তের মধ্যে মাটিতে আছড়ে পড়েন ওই ছাত্রী। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই অদিতি সাঙ্ঘি নামে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারা যান।
[স্বচ্ছভারত নিয়ে জনতাকে সচেতন করতে এবার আসরে ‘বাহুবলী’]
প্রশিক্ষণ শিবিরে থাকা পড়ুয়ারা জানিয়েছেন অদিতির এ ধরনের ট্রেনিং নতুন নয়। তিনি অনেককে প্রশিক্ষণও দেন। ঘটনার সময় অদিতি অবশ্য ট্রেনিং করাচ্ছিলেন না। ছাদের ওপর থেকে বিষয়টি দেখছিলেন। তাঁর বাবা সুনীল সাঙ্ঘিও ঘটনাস্থলে ছিলেন। প্রশিক্ষণ শিবিরের অন্যতম ট্রেনার সুনীল। যিনি দীর্ঘ দিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের পর্বতারোহণের প্রশিক্ষণ শিবিরের সঙ্গে যুক্ত। তাঁর চোখের সামনে মেয়ের এই পরিণতি কোনওভাবেই মানতে পারছেন না সুনীল। বিশ্ববিদ্যালয় জানিয়েছে এই ঘটনায় কাউকে দোষ দেওয়া ঠিক নয়। এটা নিছকই দুর্ঘটনা। ছাদের ওপর থেকে পিছলে পড়েন অদিতি। তারপরই এই মর্মান্তিক ঘটনা। তবে এই ঘটনায় ওই প্রশিক্ষণ শিবিরে থাকা দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অত লোকের মধ্যে কীভাবে ছাত্রী ছাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন তার অবশ্য কোনও জবাব মেলেনি। পাহাড়ে চড়ার শখ জীবনের শুরুতেই চিরতরে হারালেন রাজস্থানের ছাত্রীটি।
দেখুন সেই মর্মান্তিক ভিডিও:
The post পর্বতারোহণের প্রশিক্ষণে বিপত্তি, বাবার সামনেই পড়ে মৃত্যু ছাত্রীর appeared first on Sangbad Pratidin.
