shono
Advertisement
UCC in Bengal

কাদের ছাড়, কী বিধান? অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি শুরু, জরুরি বৈঠকে শুভেন্দুর কমিটি

ইউসিসি চালু হলে ফৌজদারির মতো দেওয়ানি আইনও সব ধর্মের জন্য সমান হয়ে যাবে। শরিয়া আইনের বিলুপ্তি ঘটবে।
Published By: Subhajit MandalPosted: 01:19 PM Sep 03, 2026Updated: 02:42 PM Sep 03, 2026

পূর্ব ঘোষণা মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC in Bengal) কার্যকর করার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। ইউসিসির রূপরেখা ঠিক করতে দিল্লির বঙ্গ ভবনে বৈঠকে রাজ্য সরকারের গড়া ইউসিসি কমিটি। দিল্লিতে চাণক্যপুরী বঙ্গভবনে ওই বৈঠকে উপস্থিত রয়েছেন কমিটির প্রধান তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই। বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের শীর্ষ আধিকারিক-সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।

Advertisement

এই কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কোন রূপরেখায় UCC কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা করবেন রাজ্যের আধিকারিকরা। সূত্রের খবর, খুব দ্রুতই রাজ্য সরকার ইউসিসি বিল আনতে পারে। সেকারণেই তৎপরতার সঙ্গে রূপরেখা তৈরির কাজ শুরু হল।

ইউসিসি চালু হলে ফৌজদারির মতো দেওয়ানি আইনও সব ধর্মের জন্য সমান হয়ে যাবে। শরিয়ৎ আইনের বিলুপ্তি ঘটবে। আদিবাসীদের ক্ষেত্রে অবশ্য এই আইন প্রযোজ্য হবে না। তার আগে ইউসিসি কমিটির সদস্যরা অন্তত ৯টি বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাঁদের মতামত গ্রহণ করবেন বলে খবর। আলোচনা হবে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে। রাজ্যের ইউসিসি কমিটিতে রয়েছেন, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস, রেসিডেন্ট কমিশনার দ্যুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান ডঃ রত্না ভটাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য গোপালচাঁদ মিশ্র, কলকাতা হাই কোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, বেঙ্গল সম্ভাগের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য। দিল্লিতে প্রথম বৈঠকেই কমিটির আগামী দিনের কর্মসূচিও ঠিক হবে।

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ইস্তেহারেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘‘আমরা এ রাজ্যে ইউসিসি বিল আনব। গুজরাট, উত্তরাখণ্ড, অসমের পর। এতে সব সম্প্রদায়ের জন্য এক আইন লাগু হবে। আলাদা আলাদা ধর্মের ভিত্তিতে আলাদা কোনও আইন হবে না। শুধু আদিবাসী,জনজাতিরা এর বাইরে থাকবে।” মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতোই ইউসিসির রূপরেখা তৈরির কাজ শুরু হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement