shono
Advertisement
West Bengal Weather Update

নতুন করে বর্ষার মরশুম! সেপ্টেম্বরেও বৃষ্টিতে ভাসবে দেশের একাংশ, পূর্বাভাস মৌসম ভবনের

মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।
Published By: Sucheta SenguptaPosted: 10:53 AM Sep 01, 2026Updated: 11:51 AM Sep 01, 2026

বর্ষা যেন ছোটগল্প! শেষ হয়েও শেষ হচ্ছে না। ক্যালেন্ডারের পাতা থেকে বর্ষাকাল চলে গিয়েছে। এখন হিসেবমতো শরতের রোদেলা আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ানোর কথা। কিন্তু প্রকৃতি বড়ই খামখেয়ালি! সেইসঙ্গে উষ্ণায়নের অভিশাপ। এখন আর আগেরমতো নিয়ম মেনে কিছু হচ্ছে না। আর তাই সেপ্টেম্বরেও নতুন করে বর্ষার মরশুম চলবে। ভারী বৃষ্টির হাত থেকে রেহাই নেই দেশের উত্তর ও উত্তর-পূর্বাংশের। এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এদিকে পূর্বাভাস আংশিক সত্যি করে মাসের প্রথম দিন সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। আজ, মঙ্গলবার দিনভর বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা।

Advertisement

যত কাণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গে! আরও ভালোভাবে বললে, বর্ষার এই খামখেয়ালিপনার নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের উপর হাওয়ার খেলা। নিম্নচাপ গভীর থেকে গভীরতর হয়ে পশ্চিমবঙ্গের সীমা পেরিয়ে বিস্তৃত হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে এই রাজ্যগুলিতে নাছোড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। মৌসম ভবন জানাচ্ছে, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতেও নতুন করে বর্ষা প্রবেশ করবে এমাসের প্রথমে। নিম্নচাপ, ঘূর্ণাবর্তের এহেন গতিবিধি দেখেই আবহবিদদের মত, সেপ্টেম্বরে বর্ষা উধাও হওয়ার সম্ভাবনা নেই। বরং নতুন করে সে ফিরবে।

যত কাণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গে! আরও ভালোভাবে বললে, বর্ষার এই খামখেয়ালিপনার নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের উপর হাওয়ার খেলা। নিম্নচাপ গভীর থেকে গভীরতর হয়ে পশ্চিমবঙ্গের সীমা পেরিয়ে বিস্তৃত হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে এই রাজ্যগুলিতে নাছোড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। শুধু কি উত্তর-পূর্বাঞ্চলেই বর্ষণ বিভ্রাট? মৌসম ভবন জানাচ্ছে, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতেও নতুন করে বর্ষা প্রবেশ করবে এমাসের প্রথমে। নিম্নচাপ, ঘূর্ণাবর্তের এহেন গতিবিধি দেখেই আবহবিদদের মত, সেপ্টেম্বরে বর্ষা উধাও হওয়ার সম্ভাবনা নেই। বরং নতুন করে সে ফিরবে।

১ সেপ্টেম্বর, মঙ্গলবার। তিলোত্তমায় জলছবি।ছবি: অরিজিৎ সাহা

এদিকে, এরাজ্যে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে কলকাত ও আশপাশের জেলাগুলিতে। হলুদ সর্তকতা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। মূলত মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলায়। তবে বুধবার থেকে দুর্যোগ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বুধবার এবং বৃহস্পতিবার জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ -সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত প্রায় সব কটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় আজ দিনভর হালকা থেকে মাঝারি বা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২১ মিলিমিটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement