shono
Advertisement

Breaking News

Bengaluru

সম্প্রীতির ভারত! চলন্ত ট্রেনে হিন্দু যুবতীর প্রসব বেদনা, মুসলিম মহিলার হাতেই ভূমিষ্ঠ শিশু

বেঙ্গালুরু এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল। তরুণীর নাম পোনাম্মা। মহিসুরুতে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও মাঝপথে প্রসব বেদনা অনুভব করেন তিনি। এক সময় তীব্র যন্ত্রণা শুরু হয়। মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়।
Published By: Kishore GhoshPosted: 08:49 PM Apr 27, 2026Updated: 08:49 PM Apr 27, 2026

মানুষ মানুষের জন্য! ধর্মের ঊর্ধ্বে মানবিকতা। একথাই প্রমাণিত হল বেঙ্গালুরুতে চলন্ত ট্রেনে। গাড়ির মধ্যেই প্রসব বেদনা ওঠে এক অন্তঃসত্ত্বা হিন্দু তরুণীর। বিপদের সময় দুই মুসলিম মহিলা সহযাত্রী তাঁর পাশে দাঁড়ালেন। তাঁদের সহযোগিতা তথা তৎপরতায় পৃথিবীর আলো দেখলো সদ্যোজাত। পরে রেলকর্মীরা হাসপাতালে পাঠান মা ও সন্তানকে।

Advertisement

বেঙ্গালুরু এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল। তরুণীর নাম পোনাম্মা। মহিসুরুতে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও মাঝপথে প্রসব বেদনা অনুভব করেন তিনি। এক সময় তীব্র যন্ত্রণা শুরু হয়। মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। খবর পেয়ে বানতল তালুকের বিসি রোডে গাড়িটিকে দাঁড় করান লোকো পাইলট। যদিও স্বাস্থ্যকর্মীদের পৌঁছতে দেরি হচ্ছিল। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় তরুণীকে সাহায্য করতে এগিয়ে আসেন ট্রেনে সহযাত্রী দুই মুসলিম মহিলা।

তাঁরা ট্রেনের শৌচালয়ে মহিলাকে নিয়ে যান। রেলকর্মী সাহায্য করেন তাঁদের। শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের পৌঁছনোর আগে দুই সহযাত্রীর সাহায্যে শৌচলয়েই সন্তানের জন্ম দেন তরুণী। বানতল স্টেশনের আধিকারিকরা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। ওই অ্যাম্বুল্যান্সে করে পরে হাসপাতালে পাঠানো হয় তরুণী এবং সদ্যোজাতকে। চিকিৎসকরা জানিয়েছেন মা-সন্তান দু'জনেই ভালো আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement