shono
Advertisement

‘বন্দে মাতরম গাইব না’, উত্তরাখণ্ডে হুমকি কংগ্রেসের

বিজেপি বিরোধিতায় কংগ্রেসের এই সিদ্ধান্ত। The post ‘বন্দে মাতরম গাইব না’, উত্তরাখণ্ডে হুমকি কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:54 PM Apr 14, 2017Updated: 05:59 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি-কংগ্রেসের বিরোধিতার আঁচ এবার লাগল জাতীয় গানেও। যা পারে তাই হোক, বন্দে-মা-তরম গান গাইবে না বলে হুমকি দিল উত্তরাখণ্ড কংগ্রেস। জানিয়ে দেওয়া হল আগামী এক মাস দলীয় কোনও অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া হবে না। তার ফল যাই হোক না কেন, সে পরোয়া করে না দল।

Advertisement

রেস্তরাঁয় আর নয় সার্ভিস চার্জ, ঘোষণা মোদি সরকারের ]

এর আগে উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, রাজ্যে বাস করতে হলে সকলকেই বন্দে মাতরম গাইতে হবে। কিন্তু এহেন শর্তেরও ঘোর বিরোধিতা করে কংগ্রেস। দলের তরফে জানানো হয়, এভাবে কোনও দল শর্ত চাপিয়ে দিতে পারে না। এরপরই দলের পক্ষে থেকে জানানো হয়, কংগ্রেস তার অনুষ্ঠানে বন্দে মা তরম গাইবে না। তার ফল যাই হোক না কেন, তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকবে দল। উত্তরাখণ্ড রাজ্য কংগ্রেসের সভাপতি কিশোর উপাধ্যায় এ ঘোষণা করেন। এর আগে রাজ্যে বিভিন্ন স্কুলেও বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। সেই সঙ্গে রাজ্যে থাকতে গেলেও এ গান গাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কেন শর্ত রেখে বন্দে মাতরম গাওযাতে হবে, সে প্রশ্নই তুলেছে কংগ্রেস। দলীয় সমর্থকদের অনেকেই বলছেন, দেশকে সকলেই ভালবাসেন। সেইমতো এই গান গাইতে পারেন। কিন্তু তা জোর করে কেন আরোপ করা হবে। এই বিরোধিতার জায়গা থেকেই জাতীয় গান না গাওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের।

কোন কোন অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও চলবে, জানাল SBI ]

The post ‘বন্দে মাতরম গাইব না’, উত্তরাখণ্ডে হুমকি কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার