shono
Advertisement
Kolkata

ভোটের বঙ্গে ডলার পাচার! খাস কলকাতায় ভারতীয় মুদ্রায় ৪ কোটি টাকা-সহ গ্রেপ্তার ৩

মঙ্গলবার রাতে পার্ক স্টিট্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। ধৃতদের মধ্যে একজন বাঙালি।
Published By: Subhankar PatraPosted: 12:22 PM Feb 25, 2026Updated: 01:11 PM Feb 25, 2026

ভোটের মুখে খাস কলকাতায় প্রায় সাড়ে ৪ লক্ষ ডলার-সহ গ্রেপ্তার ৩ যুবক। ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বাঙালি ও ২ ভিন রাজ্যের যুবককে। তাঁদের বুধবার আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম সায়ন দাস, মহম্মদ আসাদ, ফিরোজ খান। ৩ জনই মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ সন্দেহজনকভাবে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে। সন্দেহ হতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। এরপরই তাঁদের কাছে থাকা ব্যাগ দেখতে চান তদন্তকারীরা। সেটি খুলতেই চক্ষুচড়ক গাছ! উদ্ধার হয় থরে থরে সাজানো ডলার। পুলিশ  জানিয়েছে,  প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা নিয়ে ঘুরছিলেন যুবকরা।

বাজেয়াপ্ত অর্থ।

এত টাকা কোথা থেকে এল? তা জিজ্ঞাসা করায় ধৃতরা জানান, তাঁরা একটি মুদ্রা এক্সচেঞ্জ অফিসে কাজ করেন। সেই সূত্রেই টাকা নিয়ে মুম্বই যাচ্ছেন। পুলিশ আধিকারিকরা উপযুক্ত নথি দেখতে চান। তা দেখাতে পারেননি যুবকরা। তারপরই বেআইনি অর্থ পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement