shono
Advertisement

Breaking News

Dengue

ডেঙ্গু রুখতে রাজ্যে ৩ দিনের মেগা স্বচ্ছতা অভিযান, জমিতে ঝোপঝাড় থাকলেও হতে পারে জরিমানা

বুধবার নগরোন্নয়ন ভবনে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Published By: Jaba SenPosted: 08:48 PM Sep 02, 2026Updated: 08:56 PM Sep 02, 2026

ডেঙ্গুর মরশুমে শুধু সরকারকে নয়, প্রত্যেক জনগণকেই সচেতন থাকতে হবে। সেই কারণে সকলকেই দায়িত্বশীল হতে হবে। ডেঙ্গু রুখতে আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার রাজ্যজুড়ে মেগা অভিযান চালানো হবে। বুধবার নগরোন্নয়ন ভবনে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর হুঁশিয়ারি, কোনও খালি জমি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা যাবে না। জমিতে ঝোপঝাড় থাকলে জমির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদালতে মামলা করে উক্ত জমির মালিককে বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হবে।

Advertisement

গোটা রাজ্যে স্কুল, কলেজ, অফিস, হোটেল, রেস্তরাঁ, বিমানবন্দর, সরকারি দপ্তর, আবাসন, হাসপাতাল-সহ সব জায়গায় এই মেগা অভিযান চালানোর জন্য সকলের কাছে আবেদন জানান মন্ত্রী। এই সব জায়গায় জল জমে বা অপরিষ্কার হয়ে আছে কি না তা খতিয়ে দেখা হবে। আপাতত ৩ দিনের মেগা অভিযান চালানো হবে। কিন্তু এই প্রক্রিয়া নিয়মিত চলবে। ডেঙ্গু রুখতে সব রাজ্যবাসীর সচেতন হওয়া প্রয়োজন বলে জানান মন্ত্রী। তবে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হবে না। কারও জ্বর বা ডেঙ্গুর উপসর্গ থাকলে দেরি না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেন তিনি। সরকারের তরফে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি রাজ্যজুড়ে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় কিট ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানান অগ্নিমিত্রা।

মন্ত্রী বলেন, "কোনও খালি জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা হলে জমির মালিককে জরিমানা দিতে হবে। সেই জরিমানা ১০০-২০০ টাকার হবে না। এই নিয়ে আদালতে মামলা করা যায়। কারও বিরুদ্ধে সেই মামলা করা হলে যদি দোষ প্রমাণিত হয় তাহলে বিশাল অঙ্কের জরিমানা করা হবে। তাই সকলকে সচেতন হতে বলল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement