shono
Advertisement
Abhishek Banerjee

'এখনই কোনও পদক্ষেপ নয়', ১৬টি এফআইআরে অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট

সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসায় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে আদালত।
Published By: Kousik SinhaPosted: 01:39 PM Aug 11, 2026Updated: 02:40 PM Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। বঙ্গ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর নানা অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে রাজ্যজুড়ে ১৬টি এফআইআর দায়ের হয়। সেই সমস্ত ক্ষেত্রে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ কলকাতা হাই কোর্টের। আজ, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যে সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে ডায়মন্ড হারবারের সাংসদকে রক্ষাকবচ দেন বিচারপতি। ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানি। 

Advertisement

সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসায় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে আদালত।

রাজ্যে পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। সেবাশ্রয় থেকে বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা থেকে বিধায়কদের সই জাল। একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা আসনে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা অভিজিৎ দাস ওরফে ববিও অভিযোগ জানিয়েছেন। সেই মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়ালে অংশ নেন অ্যাডিশনাল সলিসেটর জেনারেল এস ভি রাজু। সওয়ালে এহেন আবেদনের বিরোধিতা করেন। একইসঙ্গে কোনও যাতে অন্তর্বর্তী নির্দেশ না দেওয়া হয় সেই আবেদনও জানান।

এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, যদি অন্তর্বর্তী নির্দেশ কিংবা রক্ষাকবচ না দেওয়া হয়, তাহলে এর আগে ডিজে বাজানোর জন্য যে রক্ষাকবচ দেওয়া হয়েছে তা অর্থহীন হয়ে যায়। এক্ষেত্রে পালটা প্রভাবশালীর তত্ত্ব তোলেন রাজ্যের আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে আগামী ৩১ আগস্ট পর্যন্ত 'কালীঘাট' তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।

বলে রাখা প্রয়োজন, সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসায় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে আদালত। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। শীর্ষ আদালত জানিয়েছে, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশ যেতে পারবেন। দরকারে দেশের অন্য কোথাও গিয়েও চিকিৎসা করাতে পারেন। তার আগে অবশ্য কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে গিয়ে চেক-আপ করাতে হবে অভিষেককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement