shono
Advertisement
Agnimitra Paul

কলকাতায় নো পার্কিং জোনে গাড়ি রাখলেই ৫০০ টাকা জরিমানা, নির্দেশিকা নিয়ে কড়া অগ্নিমিত্রা

কলকাতা শহরে বেআইনি পার্কিং রুখতে কড়া পুলিশ-প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া কোনও পার্কিং করলে গুণতে হবে মোটা জরিমানা। শহরের বেআইনি পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ ও নজরদারির বার্তা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের।
Published By: Suhrid DasPosted: 05:03 PM May 17, 2026Updated: 05:46 PM May 17, 2026

কলকাতা শহরে বেআইনি পার্কিং রুখতে কড়া পুলিশ-প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া কোনও পার্কিং করলে গুণতে হবে মোটা জরিমানা। শহরের বেআইনি পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ ও নজরদারির বার্তা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের। রাস্তার দু'ধারে অবৈধ পার্কিং বন্ধ হবে। এই বিষয়ে নোটিস দেওয়া হচ্ছে। এমনই জানিয়েছেন মন্ত্রী। ক্ষমতায় এসে রাজ্যের বিজেপি সরকার একাধিক নীতি-নিয়মে কড়াকড়ি আনছে। প্রশাসনিক বিষয়েও নজরদারি থাকছে।

Advertisement

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হওয়ার পরেই অগ্নিমিত্রা পল একাধিক বিষয়ে কড়া নজরদারির কথা জানিয়েছেন। বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ হবে বলে আগেই জানানো হয়েছে। এবার মহানগরের বেআইনি পার্কিং বন্ধেও কড়া বার্তা দিলেন মন্ত্রী। তিনি বলেন, "আজই নোটিস দিচ্ছি। রাস্তার দু'ধারে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেদিকে পার্কিংয়ের নিয়ম নেই, সেখানে কোনও গাড়ি রাখা হবে না।" কলকাতা শহরে ২৭টি ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং ইস্যুতে বিশেষ অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফ থেকে। কলকাতা পুরসভা অনুমোদিত জোনের বাইরে কোনও পার্কিং হবে না। পরিষ্কার সেই বার্তা দেওয়া হয়েছে। 

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হওয়ার পরেই অগ্নিমিত্রা পল একাধিক বিষয়ে কড়া নজরদারির কথা জানিয়েছেন। বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ হবে বলে আগেই জানানো হয়েছে। এবার মহানগরের বেআইনি পার্কিং বন্ধেও কড়া বার্তা দিলেন মন্ত্রী।

অগ্নিমিত্রা আরও বলেন, "বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়। ওই টাকা রাজস্ব দপ্তরের আসে না। স্লিপ দিয়ে টাকা তোলা যাবে না।" অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে কোনও রাস্তায় পার্কিং করানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ওয়ান লাইন পার্কিং, কতটা জায়গায় পার্কিং, ডিস প্লে বোর্ডে সেসব জানিয়ে দেওয়া থাকবে। পার্কিংয়ের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের নির্দিষ্ট পোশাক পরতে হবে। পার্কিং ফি বোর্ডে টাকার অঙ্ক উল্লেখ করতে হবে। সেই কথাও জানান হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement