shono
Advertisement

চলন্ত ট্যাক্সিতে বিমানসেবিকাকে নিগ্রহ সহযাত্রীর, সায় দেওয়ায় গ্রেপ্তার চালক

আদেও কতটা নিরপদ শহরের রাস্তা? The post চলন্ত ট্যাক্সিতে বিমানসেবিকাকে নিগ্রহ সহযাত্রীর, সায় দেওয়ায় গ্রেপ্তার চালক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 PM Jul 13, 2017Updated: 08:05 AM Jul 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন৷ এবার চলন্ত ট্যাক্সিতে নিগ্রহের শিকার হলেন এক বিমানসেবিকা৷ বুধবার সন্ধেবেলা বিমানবন্দরের কাছে কৈখালি এলাকায় ঘটে এই ঘটনা৷ সহযাত্রীর হাতে শ্লীলতাহানির শিকার হন ওই যুবতী৷ অভিযোগ, ট্যাক্সিচালকের উপস্থিতিতেই ঘটেছে এই ঘটনা৷ প্রতিবাদ করার বদলে উল্টে অভিযুক্তকে সাহায্য করেছে সে৷

Advertisement

[এরকম ভুল ভবিষ্যতে হবে না, ক্ষমা চেয়ে বলল এয়ারটেল]

জানা গিয়েছে, বুধবার সন্ধে ছ’টা নাগাদ কৈখালি থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য শাটল ট্যাক্সি ধরেন ওই যুবতী৷ অভিযোগ, ট্যাক্সিতে ওঠার পর থেকেই এক সহযাত্রী তাঁর সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে৷ প্রতিবাদ করে ওঠেন মহিলা৷ ট্যাক্সিচালককে জানান নিজের অসুবিধার কথা৷ কিন্তু যুবতীর আবেদনে সে কান না দিয়ে ট্যাক্সিই চালাতে থাকে৷ শেষে বিমানবন্দরের কাছে এক নম্বর এলাকায় নেমে যান ওই বিমানসেবিকা৷ এয়ারপোর্টে পৌঁছে এনএসসিবিআই থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী৷ ট্যাক্সির নম্বর দেখে রেখেছিলেন তিনি৷ পুলিশকে তা জানিয়ে দেন৷

[অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্রে সেন্সর বোর্ডের কোপ, প্রতিবাদে মমতা]

ট্যাক্সির নম্বরের সূত্র ধরে রাতেই ওই ট্যাক্সিচালককে গ্রেপ্তার করা হয়৷ ধৃতের নাম উদয় কুমার৷ পুলিশের জেরার মুখে শ্লীলতাহানির কথা স্বীকার করে নিয়েছে সে৷ তবে উদয় জানায়, অভিযুক্ত ব্যক্তিকে সে চেনে না৷ বাগুইআটির জোড়ামন্দির এলাকা থেকে ট্যাক্সিতে ওঠে সে৷ ট্যাক্সিচালক ও বিমানসেবিকার বিবরণের উপর ভিত্তি করে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ প্রয়োজনের দু’জনের কথা অনুযায়ী স্কেচ বানানো হবে বলে জানা গিয়েছে৷

[মন্দারমণি-উদয়পুরের বিচে দেদার বিকোচ্ছে নকল মদ, জোড়া বিপদে পর্যটকরা]

The post চলন্ত ট্যাক্সিতে বিমানসেবিকাকে নিগ্রহ সহযাত্রীর, সায় দেওয়ায় গ্রেপ্তার চালক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার