shono
Advertisement
Ragging in Polytechnic College

উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে র‌্যাগিং! সরাসরি ইউজিসিতে অভিযোগ পড়ুয়ার

দোষীদের দ্রুত শনাক্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ।
Published By: Biswadip DeyPosted: 11:53 PM Feb 19, 2026Updated: 11:41 AM Feb 20, 2026

পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজে র‌্যাগিংয়ের (Ragging in Polytechnic College) অভিযোগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের অভিযোগ, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্র তঁাকে কলেজের মধ্যেই র‌্যাগিং করেছেন। এরপরই ওই ছাত্র আতঙ্কিত হয়ে সরাসরি ইউজিসি-র অ‌্যান্টি র‌্যাগিং হেল্পলাইনে অভিযোগ জানান।

Advertisement

সেই অভিযোগের ভিত্তিতে ইউজিসির (UGC) পক্ষ থেকে উত্তর কলকাতার পলিটেকনিক কলেজের অধ‌্যক্ষকে মেল করে বিষয়টি জানানো হয়ছে। এই ব‌্যাপারে উত্তর কলকাতার কাশীপুর থানায় ওই পলিটেকনিক কলেজের অধ‌্যক্ষ অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে কাশীপুর থানার পুলিশ র‌্যাগিং বিরোধী আইন, হুমকি, হেনস্তা, সমান অভিপ্রায়ে অপরাধের ধারায় মামলা শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ইউজিসি-র অ‌্যান্টি র‌্যাগিং হেল্পলাইনে ইলেকট্রিক‌্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ওই ছাত্র অভিযোগ করেন যে, ক্লাস শুরু হওয়ার পরই তঁাকে ঘিরে ধরেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্র। তঁাকে জোর করে পুশআপ, ওঠবোস করানো হয়। তিনি প্রতিবাদ করতে গেলে তঁাকে হুমকি দেওয়া হয়। হেনস্তাও করা হয় তঁাকে। এ ছাড়াও তঁাকে মৌখিকভাবেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। এর পরই তিনি অভিযোগ জানান।

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ কলেজের সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে। ছাত্রটি নিজের পরিচয় দেননি। তাই তঁাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই র‌্যাগিংয়ের ঘটনার সঙ্গে যে ছাত্ররা যুক্ত, তঁাদেরও শনাক্তকরণ করে আইনি ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement