অবশেষে জানা যাচ্ছে অন্নপূর্ণা যোজানার আবেদনের স্টেটাস। সরকারি ওয়েবসাইটেই গিয়েই জানা যাচ্ছে আবেদনের অবস্থা। সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আবেদন গৃহীত নাকি বাতিল। অবস্থা পেমেন্ট আটকে গেলেও সেটিও দেখিয়ে দেওয়া হচ্ছে। কী করে জানবেন স্টেটাস।
যাঁর বা যাঁদের (পরিবারের একাধিক মহিলা থাকলে) নামে আবেদন করা হয়েছে তাঁর পাশে আবেদনের অবস্থা দেখিয়ে দেবে। আবেদন গৃহীত হলে তা লেখা থাকবে। বাতিল হলেও বলা থাকবে।
প্রথমে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানস থেকে সিটিজেন/ ফ্যামিল লগইন সেকশনে ক্লিক করুন। তারপর আপনার জেলা ও আবেদনের সময় দেওয়া মোবাইল দিন। ক্যাপচা পূরণের পর মোবাইলে যাওয়া ওটিপি দিয়ে লগইন করুন। তারপরই জানা যাবে স্টেটাস। যাঁর বা যাঁদের (পরিবারের একাধিক মহিলা থাকলে) নামে আবেদন করা হয়েছে তাঁর পাশে আবেদনের অবস্থা দেখিয়ে দেবে। আবেদন গৃহীত হলে তা লেখা থাকবে। বাতিল হলেও বলা থাকবে। টাকা পাঠানোর প্রক্রিয়া ব্যর্থ হলে তাও লেখা থাকবে। তবে এখনও আবেদনপত্র এডিট করা বা পুনরায় আবেদনের কোনও অপশন দেওয়া হয়নি।
এ দিকে অনেকের আবেদন বাতিল হয়েছে। অনেকের আবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। তা নিয়ে জেলায় জেলায় উত্তেজনা তৈরি হয়েছে। পঞ্চায়েত বা পুরসভায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১ জুলাই অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন ২৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। যাঁরা যোগ্য তাঁরাই কেবল এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি টাকা যাতে অপচয় করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে এখনও যাঁরা আবেদন করেননি। তাঁরাও আবেদন করতে পারছেন। মনে করা হচ্ছে আগামীমাসে তাঁদের টাকা ঢুকবে।
