shono
Advertisement

শুধু পরকীয়া নয়, অনুপম খুনের নেপথ্যে অন্য স্বার্থ ছিল মনুয়ার

বাংলাদেশ থেকে ফিরে নয়া তথ্য ফাঁস করলেন অনুপমের বাবা৷ The post শুধু পরকীয়া নয়, অনুপম খুনের নেপথ্যে অন্য স্বার্থ ছিল মনুয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:14 AM Jun 07, 2017Updated: 05:08 AM Jun 07, 2017

স্টাফ রিপোর্টার, বারাসত: নিছক প্রণয়ের আবেগ বা সম্পর্কের টানাপোড়েন নয়৷ বারাসতের অনুপম সিংহ খুনের ঘটনার পিছনে রয়েছে আরও অনেক কারণ৷ মঙ্গলবার বাংলাদেশ থেকে বারাসতে এসে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অনুপমের বাবা জগদীশ সিংহ৷ তাঁর দাবি, অনুপমকে খুন করার অন্যতম কারণ ছিল তাঁর সম্পত্তি হাতানো৷ আর সেই চক্রান্ত একা মনুয়ার নয়৷ ষড়যন্ত্রে জড়িত মনুয়ার বাবা, মা-সহ অন্য আত্মীয়রাও৷

Advertisement

[নিয়ম ভাঙায় বাধা, পুলিশকেই চড় বিজেপি বিধায়কের]

এদিন বারাসতের শেঠপুকুর ময়দানে অনুপমের স্মরণভায় এসে ছেলের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জগদীশবাবু ও তাঁর স্ত্রী কল্পনারানিদেবী৷ কাঁদতে কাঁদতে জগদীশবাবু বলেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই৷ তাঁকে বলব, মনুয়ার বাবা খুব প্রভাবশালী লোক৷ ওদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, না হলে তারা তদন্ত প্রভাবিত করতে পারে৷ মুখ্যমন্ত্রীর পা জড়িয়ে আমি ছেলের খুনের বিচার চাইব৷” অনুপমের পরিবারের লোকদের দাবি, বিয়ের পর থেকেই অনুপমের বাড়িটি হাতাতে চেয়েছিল মনুয়া ও তার পরিবার৷ এছাড়া অনুপম-মনুয়ার বিয়ের পর বাংলাদেশের কেশবপুরে একটি অনুষ্ঠান করা হয়েছিল সেখানে প্রচুর পরিমাণ সোনা পেয়েছিল মনুয়া৷ অনুপমের এক আত্মীয় জানান, “বউভাতের অনুষ্ঠানে প্রায় ষাট থেকে সত্তর ভরি সোনার গয়না পেয়েছিল মনুয়া৷ সেগুলি বউভাতের পরের দিনই বারাসতে নিয়ে এসে ব্যাঙ্কের লকারে রেখে দেয়৷ সোনা ও সম্পত্তির লোভেই অনুপমকে নৃশংসভাবে খুন করেছে সে৷

[ডিমের পর এবার ছড়াল প্লাস্টিক চালের আতঙ্ক]

জগদীশবাবু সরাসরি অভিযোগ করেন, এই খুনের পিছনে মনুয়ার বাবা-মা, মেসো এবং এক মামাও জড়িত রয়েছে৷ ২ মে রাতে নিজের বাড়িতে খুন করা হয়  অনুপমকে৷ ৩ মে খবর পেয়ে বাংলাদেশ থেকে তাঁরা ছুটে আসেন৷ কিন্তু ছেলেকে দাহ করার পর মনুয়ার বাবা-মা কার্যত তাঁদের বাংলাদেশে ‘তাড়িয়ে’ দিয়েছে৷ “আমরা থাকলে ওদের অসুবিধা হয়ে যেত৷” অনুপমের বাবা আরও বলেন, “আমি প্রয়োজনে মনুয়ার বাবা-মা ও আত্মীয়দের নামে থানায় দ্বিতীয়বার অভিযোগ দায়ের করব৷ ওরাই আসল কালপ্রিট৷ মনুয়া ও তার পরিবার ভেবেছিল আমরা বাংলাদেশের বাসিন্দা, তাই পার পেয়ে যাবে৷ কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব৷” অনুপমের মা কল্পনারানিদেবী ছেলের ছবি জাপটে ধরে নাগাড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, “আমার তো সব শেষ৷ এদের ফাঁসি হলে কিছুটা শান্তি পাব৷”

[ব্রাহ্মণরাও গো-মাংস খেতেন, বিস্ফোরক দাবি বিজেপি নেতার]

The post শুধু পরকীয়া নয়, অনুপম খুনের নেপথ্যে অন্য স্বার্থ ছিল মনুয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার