shono
Advertisement

Breaking News

বসিরহাট যাওয়ার পথে গ্রেপ্তার মীনাক্ষী লেখি-সহ ৩ বিজেপি সাংসদ

কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গ্রেপ্তারে ফের নতুন করে উত্তেজনার পারদ চড়তে পারে। The post বসিরহাট যাওয়ার পথে গ্রেপ্তার মীনাক্ষী লেখি-সহ ৩ বিজেপি সাংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:30 PM Jul 08, 2017Updated: 09:50 AM Jul 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে দাঙ্গা-বিধ্বস্ত বসিরহাটে যাওয়ার চেষ্টা। এবার উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের কাছে গ্রেপ্তার করা হল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের তিন সদস্যকে। বিজেপির তিন সাংসদ মীনাক্ষী লেখি, সত্যপাল সিং এবং ওম মাথুরকে গ্রেপ্তার করা হয় বলে খবর। প্রসঙ্গত, এদিনই বসিরহাট মহকুমার অশান্ত বাদুড়িয়ায় যাওয়ার কথা ছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের। সেই মতো শনিবার কলকাতা বিমানবন্দর থেকে বসিরহাটের উদ্দেশে রওনা হন মীনাক্ষীরা। কিন্তু মাইকেল নগরের কাছে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের এনএসসিবিআই থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার এই মাইকেল নগরের কাছেই বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং দলীয় নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। তাই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গ্রেপ্তারে ফের নতুন করে উত্তেজনার পারদ চড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

[ফেসবুকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে পোস্ট, গ্রেপ্তার মুসলিম যুবক]

অন্যদিকে, ধীরে ধীরে ছন্দে ফিরছে বসিরহাট। শনিবার সকাল থেকেই খুলতে শুরু করেছে দোকান—পাট, বাজার। ট্রেন, বাস, অটোও চলতে শুরু করেছে। যদিও কিছু কিছু এলাকায় এখনও চাপা আতঙ্ক রয়েছে। তবে সাধারণ মানুষ চাইছে শান্তি ফিরুক। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। টানা কয়েক দিন অশান্তির পর স্বাভাবিক হতে শুরু করেছে বসিরহাট। ট্রেন চলাচল স্বাভাবিক হতেই স্বাভাবিক জীবনে ফিরছেন সাধারণ মানুষ। শান্তি চাইছে গোটা শহর। ওদিকে প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে এই হিংসার কেন্দ্রবিন্দু বাদুড়িয়া। যদিও নতুন করে অশান্তি এড়াতে গোটা এলাকায় এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত নেতাকে আবেদন করেছিলেন যে, শান্তি না ফেরা পর্যন্ত বসিরহাটে যাবেন না। এলাকায় শান্তি ফেরানোর জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিন্তু শনিবারও সেই অনুরোধ উপেক্ষা করে বসিরহাটে যাওয়ার কর্মসূচি নিয়েছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন শহরে ধিক্কার মিছিল করে বিজেপি রাজ্য নেতৃত্ব। সেখানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলের। কিন্তু যোগ না দিয়েই তাঁরা বসিরহাটের পথে রওনা হন।

[মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও গন্তব্য বসিরহাট, গ্রেপ্তার রূপা-লকেট]

The post বসিরহাট যাওয়ার পথে গ্রেপ্তার মীনাক্ষী লেখি-সহ ৩ বিজেপি সাংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার