shono
Advertisement
C V Ananda Bose

পদত্যাগপত্রে কী লিখেছিলেন আনন্দ বোস? কারণ নিয়ে জল্পনার মাঝে প্রকাশ্যে চিঠি

ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় অফিসারকে বাংলার রাজ্যপাল হিসাবে নিয়ে আসা একাধিক জল্পনা উসকে দিয়েছে।
Published By: Sayani SenPosted: 09:58 AM Mar 07, 2026Updated: 09:58 AM Mar 07, 2026

ভোটমুখী বঙ্গে আচমকা পদত্য়াগের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কারণ এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে চলছে নানা কাটাছেঁড়া। তারই মাঝে প্রকাশ্যে রাজ্যপালের পদত্যাগপত্র।

Advertisement

X হ্যান্ডেলে আনন্দ বোস লেখেন, "বাংলায় আমার ইনিংস শেষ হতে চলেছে। বাংলার মানুষদের কাছে স্নেহ ও শুভেচ্ছার জন্য ঋণী। কেরলম আমার রাজ্য। আমি কেরলমে বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করব। এই মহান লক্ষ্যে আমি জাতীয় নেতৃত্বের নির্দেশনায় কাজ করব। নিজের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব।" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। তিনি আরও লেখেন, "যাঁরা আমাকে বড় করেছেন সেই কেরলমের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতার নির্দশন হিসাবে গ্রহণ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি জনগণের জন্য, জনগণের জন্য, জনগণের পাশাপাশি কাজ করব।" বাংলার পরবর্তী রাজ্যপাল আর এন রবিকে শুভেচ্ছাও জানান তিনি।

বাংলার নয়া রাজ্যপাল হচ্ছেন আরএন রবি। তামিলনাড়ুর রাজ্যপালের পদে ছিলেন সিবিআই ও আইবির এই প্রাক্তন কর্তা। তাঁর পরিবর্তে কেরল থেকে সরিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। তবে ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় অফিসারকে বাংলার রাজ্যপাল হিসাবে নিয়ে আসা একাধিক জল্পনা উসকে দিয়েছে। এ দিকে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকে নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি জেনেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement