shono
Advertisement
Chandranath Rath

চন্দ্রনাথ রথ খুনের তদন্তে সিবিআই, গঠিত ৭ সদস্যের সিট

৬ মে, ভোটের ফলপ্রকাশের দু’দিন পর মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথ রথকে পরপর গুলি করা হয়।
Published By: Tiyasha SarkarPosted: 09:44 AM May 12, 2026Updated: 09:52 AM May 12, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে এবার সিবিআই। সোমবার গভীর রাতে গঠন করা হয়েছে ৭ সদস্যের সিট। নেতৃত্বে ডিআইজি পঙ্কজকুমার সিংহ।

Advertisement

৬ মে, ভোটের ফলপ্রকাশের দু’দিন পর মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথ রথকে পরপর গুলি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। চারটি গুলির মধ্যে তাঁর পেটে, বুকে ও মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় চন্দ্রনাথের। শুটআউটের ঘটনায় আহত হন গাড়ির চালকও। তা নিয়ে স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। রাজ্য পুলিশের সিট গঠন করে শুরু হয় তদন্ত। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানতে ভিনরাজ্যে পাড়িও দেন তদন্তকারীরা। জানা যায়, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে উত্তরপ্রদেশে পৌঁছন তদন্তকারীরা। খুনের পর ভিনরাজ্যে পালিয়ে গিয়েই গা ঢাকা দিয়েছিল তারা। উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার থেকে একজন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। এই শার্প শুটারদের কে বা কারা সুপারি দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এবার তদন্তের দায়িত্বে সিবিআই। মসোমবার মধ্যরাতে সিট গঠনের বিভাগীয় নির্দেশ জারি করা হয়েছে বলে খবর। ভিনরাজ্যের মোট সাতজন অফিসার নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। টিমের দায়িত্বে পঙ্কজকুমার সিং। রয়েছেন সুভাষচন্দ্র কুণ্ডু, অনিলকুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ ও বিবেক শ্রীবাস্তব। জানা গিয়েছে, কলকাতার জয়েন্ট ডিরেক্টরের অধীনে কাজ করবে এই দল। মঙ্গলবারই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement