shono
Advertisement
Suvendu Adhikari

সাতসকালে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, নিজেই পরিষ্কার করলেন বাগবাজার গঙ্গার ঘাট

মন্দিরে পুজোও দেন শুভেন্দু।
Published By: Tiyasha SarkarPosted: 09:05 AM Jun 17, 2026Updated: 02:14 PM Jun 17, 2026

ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছতা অভিযানে জোর দিয়েছে বর্তমান রাজ্য সরকার। বুধবার সকালে গঙ্গার ঘাট পরিষ্কার রাখতে সাফাই অভিযানে শামিল হলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সকালে বাগবাজার মায়ের ঘাট পরিদর্শন করেন তিনি। গাছ লাগানোর পাশাপাশি নিজের হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করলেন ঘাট। এরপর মন্দিরে পুজোও দেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ অন্যান্যরা।

Advertisement

সাফাই অভিযানে অগ্নিমিত্রা পল। ছবি-কৌশিক দত্ত

দিন কয়েক আগেই জানানো হয়েছিল ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হবে বাংলায়। সেই মতোই শুরু হয়েছে কর্মসূচি। পাঁচদিন ধরে চলবে অভিযান। যার মধ্যে আজ অর্থাৎ ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান করা হচ্ছে। কলকাতার প্রত্যেকটি ঘাটকে পরিষ্কার করা হবে। এছাড়াও বিভিন্ন মন্দির, নাখোদা মসজিস-বাজার এলাকাতেও এই স্বচ্ছতা অভিযান চলবে। কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছিলেন, আগামী ২১ তারিখ যোগ দিবসে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁকে স্বচ্ছ এক কলকাতা উপহার দেওয়া হবে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন সকালে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা। 

বুধবার সকালে মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রথমে ঘাট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করেন তিনি। এরপর ঝাড়ু হাতে নেমে পড়েন সাফাই অভিযানে। দেখা যায় শুভেন্দু ও তাপস রায় একসঙ্গে মায়ের ঘাট পরিষ্কার করেন। এরপর মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শুভেন্দু বলেন, "প্রধানমন্ত্রীকে আমরা একটা সুন্দর, স্বচ্ছ বাংলা উপহার দেব।" উল্লেখ্য, আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচি রয়েছে। রেড রোডে মূল কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement