shono
Advertisement
Suvendu Adhikari

স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, বিধানসভায় বামেদের বিঁধে শুভেন্দু বললেন, 'যাদবপুর পার্টি সাবধান থাকুন'

জোর করে সাধারণ মানুষের উপর স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া যাবে না। মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরে গিয়ে এই বিষয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Kousik SinhaPosted: 06:33 PM Jul 22, 2026Updated: 07:34 PM Jul 22, 2026

ডোমেস্টিকে বাধ্যতামূলক হচ্ছে না স্মার্ট মিটার। বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জোর করে সাধারণ মানুষের উপর স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া যাবে না। মঙ্গলবারই বিদ্যুৎ দপ্তরে গিয়ে এই বিষয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এজন্য আগে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কথাও বলেছিলেন। এরমধ্যেই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, এই প্রসঙ্গে 'যাদবপুর পার্টি', বামেদের আক্রমণ করতেও ছাড়লেন না তিনি। 

Advertisement

স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিগত দিনে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বাম-এসইউসিআই। এর জেরে উত্তাল হয়েছে কলকাতা-সহ রাজ্য।

বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বাজেটের জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে একগুচ্ছ নতুন ঘোষণা করেন তিনি। একইসঙ্গে স্মার্ট মিটার নিয়ে বামপন্থীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ''একটা কথা শুনলে বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না।'' অর্থাৎ পুরোটাই ঐচ্ছিক। স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিগত দিনে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বাম-এসইউসিআই। এর জেরে উত্তাল হয়েছে কলকাতা-সহ রাজ্য। সেই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ''মিছিল বন্ধ! মিছিল করার সুযোগ দেব না। এই সরকার পুরোপুরিভাবে মানুষের জন্য। মানুষের দিকে তাকিয়েই এই সরকার সমস্ত সিদ্ধান্ত নেয়।''

পাশাপাশি 'যাদবপুর পার্টিকেও' সাবধানী বার্তা মুখ্যমন্ত্রীর। বলেন,'যাদবপুরপার্টি একটু সাবধান থাকুন। আমি লক্ষ্য রেখেছি। বেশি বাড়তে দেব না। এটা দুর্বল সরকার নয়, শক্তিশালী সরকার।'' এদিন বিদ্যুতে খরচের ক্ষেত্রে কৃষকদেরও বড় স্বস্তির খবর দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, “কৃষকদের সেচের কাজে সৌর শক্তির ব্যবহারের ক্ষেত্রে ‘পিএম কুসুম’ প্রকল্পের আওতায় প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে।” সেই সঙ্গে ডিভিসি-পাঞ্চেৎ মিলিয়ে ১০০০ মেগা ওয়াটের মেগাওয়াট পাওয়ার স্টোরেজ পরিকল্পনা ও বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট হচ্ছে বলেও জানান তিনি। ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের আওতায় ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ৯ সীমান্ত পাশ্ববর্তী জেলাগুলিতে বিদ্যুৎ দপ্তর অংশগ্রহণ করছে বলেও জানান তিনি। যার জন্য ১৫০ কোটি অতিরিক্ত বরাদ্দ ঘোষণাও করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement