shono
Advertisement

Breaking News

CM Suvendu Adhikari

বাংলায় শিল্পের 'অমৃতকাল', নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান

যেসব দক্ষ ও মেধাবী রাজ্যবাসী বাংলা ছেড়ে বেঙ্গালুরু, হায়দরাবাদ বা অন্য কোনও দেশে চলে গিয়েছেন তাঁদের বাংলায় ফেরার বার্তা দেন শুভেন্দু। তাঁর আশ্বাস, যুব সমাজকে আর চাকরির জন্য রাজ্যের বাইরে যেতে হবে না।
Published By: Jaba SenPosted: 12:37 PM Aug 27, 2026Updated: 01:18 PM Aug 27, 2026

নিউটাউনে তথ্য প্রযুক্তি সংস্থা এল অ্যান্ড টি-র বিশাল অফিস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রদীপ জ্বালিয়ে 'আনন্দ নিকেতন' নামে এই ক্যাম্পাসের উদ্বোধন করেন তিনি। এই অফিসটি ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকাজুড়ে অবস্থিত। অফিস উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সংস্থার নিউটাউন ক্যাম্পাসে মোট ৫৮০০ জনের কর্মসংস্থান হবে। যেসব দক্ষ ও মেধাবী রাজ্যবাসী বাংলা ছেড়ে বেঙ্গালুরু, হায়দরাবাদ বা অন্য কোনও দেশে চলে গিয়েছেন তাঁদের রাজ্যে ফেরার বার্তা দেন শুভেন্দু। তাঁর কথায়, "দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।"

Advertisement

বৃহস্পতিবার নিউটাউনে এল অ্যান্ড টির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। অফিস উদ্বোধন করে শুভেন্দু জানান, রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ডবল ইঞ্জিন সরকার। এই ক্যাম্পাস একটি বার্তা বহন করছে, আবার বাংলা শীর্ষ স্থানে যেতে পারে। ডবল ইঞ্জিন সরকার রাজ্যে কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর। ছোট শিল্প উদ্যোগকে সাহায্য করবে সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, রাজ্যে আরও বিনিয়োগ হবে। 

শুভেন্দুর কথায়, "রাজ্যে দক্ষতা সম্পন্ন কর্মীর কোনও অভাব নেই। আগের সরকার যোগ্যদের সম্মান দিতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। যুব সমাজকে আর রাজ্য ছাড়তে হবে না। বাংলার পুনর্গঠনে ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement