shono
Advertisement

গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল, ছুটির দিনেও ভোগান্তি

আগুন লাগে অটো সিগন্যালিং তারেও। The post গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল, ছুটির দিনেও ভোগান্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:14 PM Nov 12, 2017Updated: 05:33 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপর্যস্ত রেল পরিষেবা। তবে অবরোধ নয়, এবার লাইনে ফাটল এবং অটো সিগন্যালিং তারে আগুন লাগার কারণে ছুটির দিনেও ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। রবিবার সকালে গড়িয়া স্টেশনের কাছে লাইনে ফাটলটি দেখা যায়। ওই জায়গাতেই আগুন লাগে সিগন্যালিং তারেও। যার জেরে ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।

Advertisement

[আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, দায় কার?]

এদিন সকালে, হঠাৎই ডাউন লাইনে ফাটল দেখা যায়। ওই জায়গাতেই দেখা যায় অটো সিগন্যালিং-এর তারেও লেগেছে আগুন। ছিঁড়ে পড়েছে সেই তার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। বন্ধ করে দেওয়া হয় ওই লাইনে ট্রেন চলাচল। ঘটনাস্থলে আসে রেলের বিশেষ দল। উপস্থিত হন আধিকারিকরাও। তড়িঘড়ি লাইন মেরামতি শুরু করা হয়। ওই সময় একটি লাইন দিয়েই ট্রেন চলাচল করতে থাকে। যার জেরে বিঘ্ন হয় পরিষেবা। একের পর এক ট্রেন লেট হতে থাকে। নাকাল হতে হয় যাত্রীদেরও। তবে কাজের দিন না হওয়ায় কিছুটা হলেও বাঁচোয়া। এরপর প্রায় তিন ঘণ্টা কেটে গেলে ওই লাইনে শুরু হয় ট্রেন চলাচল। তবে ঝুঁকি নিয়েই ওই অংশ দিয়ে ধীর গতিতে ট্রেন চলতে থাকে। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই আশ্বাস দিয়েছেন রেলের আধিকারিকরা।

[সন্তানকে স্তন্যপান করানোর সময়েই জোর করে গাড়ি তুলে নিয়ে গেল পুলিশ]

রেলে যাত্রীদের নাকাল হওয়ার ঘটনা গত সপ্তাহে বেশ কয়েকবার ঘটেছে। শনিবার ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর প্রতিবাদ অবরোধ হয় দুর্গানগরে। যার ধাক্কায় বিপাকে পড়েন শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখার যাত্রীরা। প্রায় ঘণ্টাদুয়েক বন্ধ থাকে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ফলে সমস্যায় পড়তে অফিস ফেরত যাত্রীদের। বিপর্যস্ত হয় রেলের পরিষেবা। এর আগে ট্রেনে বাড়তি মহিলা কামরার প্রতিবাদে ক্যানিং শাখার তালদি এবং শিয়ালদহ মেন লাইনের কাঁচরাপাড়ায় রেল অবরোধ হয়। যার ফলে নাকাল হন নিত্যযাত্রীরা। আর এদিনের ঘটনা ফের  রেলের পরিষেবা প্রশ্নের মুখে ফেলে দিল।

The post গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল, ছুটির দিনেও ভোগান্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার