shono
Advertisement

Breaking News

Dilip Ghosh

'ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে...', স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ

টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে দেদার টলিউডে একছত্র আধিপত্য স্থাপন করেছিলেন স্বরূপ।
Published By: Tiyasha SarkarPosted: 10:10 AM Jun 05, 2026Updated: 10:10 AM Jun 05, 2026

দীর্ঘদিন ধরে ক্ষোভ জমলেও বহাল তবিয়তে ঘুরছিলেন স্বরূপ বিশ্বাস। তৃণমূল ক্ষমতায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখাতে পারেনি অধিকাংশই। বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালে এপ্রসঙ্গে মুখ খুললেন দিলীপ। বলেন, "ক্ষমতাকে কাজে লাগিয়ে কত মানুষের উপর যে অত্যাচার করেছে...।"

Advertisement


টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে দেদার টলিউডে একছত্র আধিপত্য স্থাপন করেছিলেন স্বরূপ। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তাঁর অত্যাচারের শিকার। বৃহস্পতিবার রাতে অবশেষে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অভিযোগকারিনী জানান, দু’বছর ধরে কোনও কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলেও জানানো হয় বলে অভিযোগ। দু’বছর পর ফের কাজের খোঁজে ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় হয় বলে অভিযোগ। কুকীর্তি এখানেই শেষ নয়। মহিলার আরও অভিযোগ, গত মার্চে ওই মহিলার বাড়িতে তাঁকে খুন করার উদ্দেশে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল। ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা।

এই গ্রেপ্তারিতে স্বস্তি পেয়েছেন টলিউডের প্রায় সকল তারকা ও কলাকুশলীরা। অনেকেই প্রকাশ্যে মুখ খুলেছেন। শুক্রবার সকালে এবিষয়ে কথা বলা হলে দিলীপ বলেন, "লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে। বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি। এখন কমপ্লেন করছে। দেশে আইন আছে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement