shono
Advertisement

Breaking News

রাতের শহরে জমজমাট ‘নাটক’, হোমগার্ডকে চুম্বন মদ্যপ মহিলার

মদ খেয়ে চুর এক মহিলার নিম্নাঙ্গে ছিল না কোনও পোশাক। The post রাতের শহরে জমজমাট ‘নাটক’, হোমগার্ডকে চুম্বন মদ্যপ মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Jul 27, 2017Updated: 06:53 AM Jul 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছাড়িয়ে সামান্যই এগিয়েছে। চিংড়িঘাটা মোড়ের কাছে একটি গাড়ি আচমকাই ডিভাইডারে ধাক্কা মারে। রাতের শহরে বেসামাল চালকদের গাড়ি দুর্ঘটনার খবর এমন কিছুই নতুন নয়। আক্রান্ত গাড়িটির আরোহীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় এক ট্যাক্সি চালক ও হোমগার্ড। তাঁরা দেখতে পান, গাড়ির মধ্যে রয়েছেন এক যুবক, তাঁর স্ত্রী ও শ্যালিকা।

Advertisement

[রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার সুপারিশ করেনি ন্যাস, নয় আরএসএসের শাখাও]

আর এরপরেই শুরু হয় ‘নাটক’!

অভিযোগ, ওই ট্যাক্সি চালকের বুকে খামচে দেন আক্রান্ত যুবকের স্ত্রী। এরপর এক হোমগার্ডকে জোর করে চুম্বন করে বসেন। তারপরই রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করে দেন ওই মদ্যপ মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলেঘাটা ট্রাফিক গার্ড ও বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ এসে দেখতে পায় গাড়ির আরোহীরা প্রত্যেকেই মদ খেয়ে চুর। অত রাতে কোনও মহিলা পুলিশ না থাকায় মদ্যপ দুই মহিলাই প্রায় দুই ঘন্টা রাস্তাতেই পড়েছিলেন। তাঁদের বাড়ির লোকেদের খবর পাঠায় পুলিশ। সেই সঙ্গে স্থানীয় মহিলাদের সাহায্যে আক্রান্তদের রাস্তা থেকে তুলে একটি গাড়িতে শুইয়ে দেন। তখনও তাঁদের হুঁশ ফেরেনি।

পুলিশ সূত্রে খবর, ওই তিনজনই কোনও লেটনাইট পার্টি থেকে ফিরছিলেন। তাঁরা কলেজ স্ট্রিটের বাসিন্দা। গাড়ির সামনের আসনে ছিলেন স্বামী ও স্ত্রী। পিছনের আসনে বসেছিলেন ওই ব্যক্তির শালী। গাড়ি চালাচ্ছিলেন তাঁর স্ত্রী। তিনজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ সূত্রে খবর, পিছনের আসনে বসে থাকা মহিলার নিম্নাঙ্গে কোনও পোশাক ছিল না। এমনকী, দুর্ঘটনার পরও ওই মহিলাদের চৈতন্য ফেরেনি। তাঁদের গাড়ি থেকে বার করে আনেন স্থানীয় মহিলারা। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। ‘প্রেস’ স্টিকার সাঁটানো গাড়িটি আটক করা হয়েছে। পরে আক্রান্তদের পরিবারের সদস্যরা এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের।

[সনিকা মৃত্যু মামলায় অবশেষে জামিন অভিনেতা বিক্রমের]

The post রাতের শহরে জমজমাট ‘নাটক’, হোমগার্ডকে চুম্বন মদ্যপ মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement