বঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এপ্রিলের ২৩ এবং ২৯ তারিখ দু’দফায় হবে ভোটগ্রহণ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই নজিরবিহীনভাবে পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। এবার ২০২১ এবং ২০২৪ এর ভোট পরবর্তী হিংসায় যুক্ত 'দাগি' পুলিশ আধিকারিকদের তালিকা চাইল নির্বাচন কমিশন। আজ সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই সেই তালিকা রাজ্য পুলিশের ডিজি এবং কমিশনারদের জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেই একাধিক এলাকায় হিংসার অভিযোগ উঠেছিল। এমনকী ২০২৪ লোকসভা নির্বাচনের পরেও একই অভিযোগ ওঠে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই সমস্ত জায়গা অর্থাৎ হিংসাকবলিত এলাকায় থাকা থানাগুলিতে কারা ওসি ছিলেন সেই সমস্ত বিস্তারিত তালিকা রাজ্য পুলিশের ডিজির কাছে ফের একবার চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর তা আজ সোমবার সন্ধ্যা ৬টার মধ্যেই দিতে হবে জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই সমস্ত জায়গা অর্থাৎ হিংসাকবলিত এলাকায় থাকা থানাগুলিতে কারা ওসি ছিলেন সেই সমস্ত বিস্তারিত তালিকা রাজ্য পুলিশের ডিজির কাছে ফের একবার চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
বলে রাখা প্রয়োজন, রবিবার রাতেই চিঠি পাঠিয়ে বাংলার মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্যসচিব হচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। পাশাপাশি, সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল পদেও বদল করা হতে পারে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। তাঁকে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত করেছে কমিশন। তিনি নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিব ছিলেন। কমিশন জানিয়েছে, সোমবার দুপুর তিনটের মধ্যে নতুন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব নিতে হবে। কেবল প্রশাসনিক স্তরেই নয়, পুলিশের শীর্ষকর্তাদেরও বদল করতে চলেছে কমিশন। সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল পদেও বদল করা হতে পারে।
