shono
Advertisement
Suvendu Adhikari

ট্রাক আটকে তোলাবাজি! ২ সরকারি কর্মীকে সাসপেন্ড করে শুভেন্দুর বার্তা, 'কেউ আইনের উর্ধ্বে নয়'

ঠিক কী ঘটেছিল?
Published By: Tiyasha SarkarPosted: 11:49 AM Jul 24, 2026Updated: 12:06 PM Jul 24, 2026

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, দুর্নীতি বরদাস্ত করা হবে না। অপরাধী যে-ই হোন না কেন, শাস্তি হবে। তা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করে দিলেন শুভেন্দু। ট্রাক আটকে তোলা আদায়ের চেষ্টার অভিযোগে ২ সরকারি কর্মীকে সাসপেন্ড করল রাজ্য। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টা তুলে ধরে মুখ্যমন্ত্রী লিখলেন, "কেউ আইনের উর্ধ্বে নয়।"

Advertisement

বিষয়টা ঠিক কী? এক্স হ্যান্ডেলে কী জানিয়েছেন শুভেন্দু? তিনি লেখেন, 'পণ্যবাহী একটি ট্রাক সার্ভিসিংয়ের পর গ্যারেজে ফিরছিল (মালিক-দীপক সিং, চালক-শিব যাদব)। ফেরার পথে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে আধিকারিকরা সেটিকে অন্যায়ভাবে আটকান। চালককে বেআইনিভাবে হেনস্থা করা হয় এবং ঘুষের জন্য চাপ দেওয়া হয়। ঘুষ দিতে অস্বীকার করায় গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং রাজ্য সরকার কর্তৃক আগেই বাতিল করা হয়েছে এমন একটি কর বাবদ ২২,০০০ টাকা বেআইনিভাবে দাবি করা হয়। বিষয়টি জানামাত্রই পদক্ষেপ করে সরকার।'

শুভেন্দু জানিয়েছেন, তোলাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দু'জনের বিরুদ্ধে পরিবহণ দপ্তর দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত ফৌজদারি তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য অভিযোগগুলি আনুষ্ঠানিকভাবে 'অ্যান্টি-কোরাপশন ব্যুরো'-র কাছে পাঠানো হয়েছে।
অন্যায়ভাবে আটক করা গাড়িগুলি যাতে দ্রুত ছাড়া হয় এবং পরিবহনকারীদের হেনস্থা করার বিষয়টি যাতে কঠোর হাতে দমন করা হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। তাঁর সাফ কথা, 'দুর্নীতি, হেনস্থা বা বেআইনি সুবিধা আদায়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোরতম বিভাগীয় ও আইনি পদক্ষেপ করা হবে।'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement