shono
Advertisement
Newtown

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, খদ্দেরের সঙ্গে মালিকের বিবাদে পর্দাফাঁস!

ওই পার্লারে মাসাজের আড়ালে দেহ ব্যবসা চালানো হয়। তাঁদের আরও দাবি বুধবার মদ্যপ অবস্থায় যুবকরা ঢুকলে তাঁদের সঙ্গে টাকা নিয়ে বিবাদ বাধে তা গড়ায় হাতাহাতিতে।
Published By: Subhankar PatraPosted: 10:21 AM Jun 25, 2026Updated: 10:35 AM Jun 25, 2026

নিউটাউনের অভিজাত মলের পার্লারে দেহ ব্যবসা! মহিলাদের দিয়ে মাসাজ করানোর নামে দেহ ব্যবসা করা হয় বলে অভিযোগ। আনাগোনা লেগেই থাকত পুরুষ গ্রাহকদের। বুধবার কোনও কারণে ঝামেলা। তাতেই হাতাহাতিতে জড়ায় মালিক ও গ্রাহকপক্ষ। মারধর, গুন্ডামিরও অভিযোগ উঠেছে। ঘটনায় প্রথমে ৫ জনকে আটক করে টেকনোসিটি থানার পুলিশ। পরে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

নিউটাউনের ডাউনটাউন শপিং মলে নাইট কুইন নামে একটি স্পা-মাসাজ পার্লার রয়েছে। সেটির মালিক কলিমুদ্দিন। বুধবার মদ্যপ অবস্থায় বেশকিছু যুবক ওই পার্লারে যান। সেখানে তাঁদের মধ্যে কোনও কারণে বচসা বাধে। তখনই ওই যুবকদের মারধর করা হয়। সেই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে। অন্যদিকে, মদ্যপ যুবকদের বিরুদ্ধে মাসাজ পার্লারারের মহিলাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে দুইপক্ষের কয়েকজন গ্রেপ্তার করেছে পুলিশ।

এ দিকে স্থানীয়দের অভিযোগ, ওই পার্লারে মাসাজের আড়ালে দেহ ব্যবসা চালানো হয়। তাঁদের আরও দাবি বুধবার মদ্যপ অবস্থায় যুবকরা ঢুকলে তাঁদের সঙ্গে টাকা নিয়ে বিবাদ বাধে তা গড়ায় হাতাহাতিতে। অভিযুক্তদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement