shono
Advertisement
Food Safety Drive

পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বহরমপুর থেকে আলিপুরদুয়ার, রাজ্যজুড়ে স্বাস্থ্যদপ্তরের অভিযানে বন্ধ বহু খাবারের দোকান।
Published By: Sucheta SenguptaPosted: 05:00 PM Sep 04, 2026Updated: 05:58 PM Sep 04, 2026

কোথাও ফ্রিজে ঠাসা পচা মাংস, কোথাও আলু-বেবিকর্নে ভর্তি ছত্রাক, কোথাও নষ্ট হয়ে যাওয়া ছানা থেকে তৈরি হচ্ছে মিষ্টি। রাজ্যজুড়ে বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, দোকানে স্বাস্থ্যদপ্তরের অভিযানে চোখ কপালে ওঠার জোগাড়! আরও উদ্বেগ বাড়িয়েছে পার্ক স্ট্রিটের নামীদামি রেস্তরাঁর রান্নাঘরের অবস্থা। করিমস, ডন জিওভানি, তুংফংয়ের মতো রেস্তরাঁ খাবার পরীক্ষায় ডাহা ফেল! এত বিখ্যাত সব রেস্তরাঁ, হোটেলের মাঝে পাশ করেছে মোক্যাম্বো, আর্সেলান। শুধু তাই নয়, কামালগাজি থেকে সোনারপুর, বহরমপুর থেকে আলিপুরদুয়ার, রাজ্যের নানা প্রান্তে একাধিক খাবারের দোকান মানপরীক্ষায় ফেল করায় সিল করে দেওয়া হয়েছে। বাগদার এক মিষ্টির দোকানের দইয়ে ছত্রাক পাওয়া গিয়েছে। অপরিচ্ছন্ন রান্নাঘর। সেখান থেকে সমস্ত উপকরণ ফেলে দিয়েছেন অভিযানকারীরা।  

Advertisement

এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মোট ১৭টি রেস্তরাঁ ও দোকান সিল করা হয়েছে। বহরমপুরের বিশ্বাস বেকারি, আলিপুরদুয়ার শীতল সুইটস অ্যান্ড স্ন্যাক্স সিলড। অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে এখানে খাবার তৈরি করা হয়। আপাতত ৫টি দোকানের লাইসেন্স বাতিল, ১৩টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমরা বলেছি, এগুলো সবই সাময়িক। পরে খাবারের মান ও পরিচ্ছন্নতা পরীক্ষায় উত্তীর্ণ হলে ফের তা চালু করে দেওয়া হবে। মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস নয়।''

রাজ্যের বিভিন্ন দোকান, হোটেল, রেস্তরাঁর মান ঠিক আছে কি না, তা পরীক্ষা করতে অভিযানে নেমেছে স্বাস্থ্যদপ্তর। গত তিনদিন ধরে রাজ্যের মোট ২৩৩৭ টি জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা। শুক্রবার বিকেলে পার্ক স্ট্রিটের নামীদামি রেস্তরাঁগুলির রান্নাঘর দেখে চোখ কপালে তাঁদের! এত দাম দিয়ে সকলে খাবার খেতে যান করিমস, তুংফংয়ের মতো রেস্তরাঁয়। অথচ তাদের খাবারের এই অবস্থা! পচা মাংস, মেয়াদোত্তীর্ণ তেল দিয়ে রান্না, আলু-বেবিকর্নে ছত্রাক, মিষ্টিতে ব্যবহৃত ছানা নষ্ট হয়ে গিয়েছে। অধিকাংশ রেস্তরাঁ মান পরীক্ষায় ফেল। বৃহস্পতিবারও ট্যাংরার রেস্তরাঁগুলিতে হানা দিয়ে 'বিগ বস'-এর মতো জায়গাতেও বিস্তর অনিয়মের প্রমাণ পেয়েছেন আধিকারিকরা। অধিকাংশ খাবারে কার্যত 'বিষ'!

শুধু তাই নয়, একাধিক ছোট দোকান ও মিষ্টির দোকানেও চলেছে অভিযান। সোনারপুরের বিখ্যাত 'বাবুর্চি' রেস্তরাঁ বন্ধ করা হয়েছে। কামালগাজির নামী মিষ্টির দোকান ও ধনেখালির আইসক্রিমের দোকানে মিলেছে মেয়াদোত্তীর্ণ সামগ্রী।এছাড়া বৃহস্পতিবার বনগাঁর একটি সস কারখানা সিল করার পর ফের বনগাঁ মহকুমা শাসকের উপস্থিতিতে এসিবি, জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ,খাদ্য সুরক্ষা দপ্তর এবং বাগদা পুলিশের যৌথ অভিযানে বাগদার হেলেঞ্চা বাজারের রবীন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি মিষ্টির দোকানে মেলে ছত্রাকযুক্ত দই৷ আধিকারিকরা ওই মিষ্টির দোকানের কারখানায় গিয়ে দেখতে পান, ময়লা অস্বাস্থ্যকর রান্নাঘরে চলছে খাবার তৈরি, মিষ্টিতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক রং। 

শুক্রবার বিকেলে এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মোট ১৭টি রেস্তরাঁ ও দোকান সিল করা হয়েছে। বহরমপুরের বিশ্বাস বেকারি, আলিপুরদুয়ার শীতল সুইটস অ্যান্ড স্ন্যাক্স সিলড। অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে এখানে খাবার তৈরি করা হয়। আপাতত ৫টি দোকানের লাইসেন্স বাতিল, ১৩টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমরা বলেছি, এগুলো সবই সাময়িক। পরে খাবারের মান ও পরিচ্ছন্নতা পরীক্ষায় উত্তীর্ণ হলে ফের তা চালু করে দেওয়া হবে। মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস নয়।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement