shono
Advertisement

ব্যাঙ্ক জালিয়াতির শিকার প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন

অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা৷
Posted: 02:22 PM Dec 08, 2016Updated: 08:52 AM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক জালিয়াতির শিকার রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন৷ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ জাহিদ নামে এক যুবককে৷

Advertisement

১৯ নভেম্বর শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন রাজ্যপাল৷ তাঁর অভিযোগ ছিল, এসবিআই ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে একজন তাঁকে ফোন করেছিল৷ তাঁর ডেভিড কার্ড সম্পর্কিত কিছু তথ্য চায় সেই ব্যক্তি৷ শ্যামলবাবুও তাকে বিশ্বাস করে যাবতীয় তথ্য দিয়ে দেন৷ এরপরই তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ১,১২,৮৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে৷

প্রাক্তন রাজ্যপালের অভিযোগ পেয়েই তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা৷ জানা যায়, নয় দফায় ন’টি গেটওয়ে ব্যবহার করে এই টাকা তোলা হয়েছে৷ সেই সূত্র ধরেই অভিযুক্ত মহম্মদ জাহিদকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতকে আদালতে তোলা হলে ১৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ পুলিশের অনুমান, শুধু জাহিদ নয় এর নেপথ্যে আরও অনেকের হাত রয়েছে৷ তাদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement