shono
Advertisement
Former KMC Councillor

ভুয়ো ইডি অফিসার সেজে কলকাতার প্রাক্তন কাউন্সিলর মোনালিসাকে হুমকি! গ্রেপ্তার প্রৌঢ়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ রবীন্দ্র সরোবর থানায় একটি ফোন আসে। ফোনটি করেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়।
Published By: Subhankar PatraPosted: 07:16 PM Jul 08, 2026Updated: 09:15 PM Jul 08, 2026

ভুয়ো ইডি অফিসার সেজে হুমকি! মোটা অঙ্কের টাকা দাবি। না হলে আর্থিক তছরূপ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে ভয় ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়। তাঁকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ রবীন্দ্র সরোবর থানায় একটি ফোন আসে। ফোনটি করেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দেশপ্রিয় পার্কের পিছনে ১৭১ মতিলাল নেহরু রোডের 'অ্যারিকো ক্যাফে'তে এক ব্যক্তি তাঁকে আটকে রেখে হুমকি দিচ্ছেন। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানার একটি দল দ্রুত ওই ক্যাফেটিতে পৌঁছয়। সেখান থেকেই পাকড়াও করা হয় হরিদেবপুরের কৈলাশ ঘোষ রোডের বাসিন্দা তথা বর্তমানে রিজেন্ট পার্কের গভর্নমেন্ট কলোনির ভাড়া থাকা যুধাজিৎ ঘোষকে।

কেন ও কীসের ভয় দেখাচ্ছিলেন ওই ব্যক্তি? জানা গিয়েছে, ভুয়ো ইডি অফিসার সেজে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) একটি মিথ্যা অভিযোগ সামনে এনে ভয় দেখাচ্ছিলেন যুধাজিৎ। নিজেকে ইডির উচ্চপদস্থ কর্তা দাবি করে তিনি জানান, মোটা টাকা দিলে ওই মামলা থেকে মোনালিসাদেবীর নাম বাদ দিয়ে দেবেন। অন্যাথায় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। ভয় পেয়েই পুলিশে খবর দেন ওই কাউন্সিলর। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement