shono
Advertisement
Jodhpur Park Boys School

সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে 'চাপ' শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Published By: Sayani SenPosted: 11:04 AM Jun 29, 2026Updated: 02:10 PM Jun 29, 2026

সরকারি স্কুলের শিক্ষকেরা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না, তা আগেই জানিয়েছে রাজ্য সরকার। সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র পড়ান শিক্ষক। আবার স্কুলের অন্যান্য়দেরও চাপ দেন। এই অভিযোগে প্রতিবাদে সরব অভিভাবকেরা। সোমবার সকালে যোধপুর পার্ক বয়েজ স্কুলে (Jodhpur Park Boys School) বিক্ষোভ দেখান তাঁরা।

Advertisement

অভিভাবকদের দাবি, এই স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন পড়ান। তাঁর কাছে ছেলেদের পড়ার জন্য চাপ দিচ্ছেন। এছাড়া ওই স্কুলের মর্নিং সেকশন ইনচার্জের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে সরব হন অভিভাবকরা। স্কুলের বাইরে জড়ো হন তাঁরা। শুরু হয় বিক্ষোভ। পরে আবার একদল অভিভাবক নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। সমস্যা মেটাতে তাঁদের সঙ্গে কথা বলেন স্কুলেরই বেশ কয়েকজন শিক্ষক। সেই সময় আবার পালটা শিক্ষকের উপর তেড়ে যান বেশ কয়েকজন অভিভাবক। তারও আবার প্রতিবাদ করেন কেউ কেউ। সবমিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারী অভিভাবকদের কথা বলে পরিস্থিতি সামাল দেয়। স্কুলের সামনে বিশৃঙ্খলা যাতে তৈরি হয় তাই তড়িঘড়ি এলাকা খালি করে দেওয়া হয়। অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্কুলে শুরু হয় পঠনপাঠন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement